আপনি পড়ছেন

কর নথি অডিটের ভয় দেখিয়ে একটি প্রতারক চক্র অর্থ আদায়ের চেষ্টা করছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বিষয়ে করদাতাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অডিট থেকে অব্যাহতি বা আইনি জটিলতার ভয় দেখিয়ে বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে যোগাযোগ করে অর্থ দাবি করা হচ্ছে।

অডিটের নামে অর্থ দাবি: প্রতারকদের বিষয়ে করদাতাদের সতর্ক করল এনবিআর
অডিটের নামে অর্থ দাবি: প্রতারকদের বিষয়ে করদাতাদের সতর্ক করল এনবিআর

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআরের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত মুঠোফোন নম্বর কিংবা অননুমোদিত কোনো মাধ্যমে করদাতাদের সঙ্গে যোগাযোগ করেন না। আইন অনুযায়ী, কোনো করদাতার ফাইল অডিটের জন্য নির্বাচিত হলে তা কেবল আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমেই জানানো হয়ে থাকে। কর-সংক্রান্ত যেকোনো বকেয়া বা ফি শুধুমাত্র সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়।

কোনো কর্মকর্তা ব্যক্তিগতভাবে কিংবা বিকাশ, রকেট, নগদের মতো মোবাইল ব্যাংকিং সেবা অথবা ব্যক্তিগত ব্যাংক হিসাবে অর্থ গ্রহণের এখতিয়ার রাখেন না। অডিটের নামে কোনো সন্দেহজনক ফোনকল, খুদে বার্তা বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপকর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে বিষয়টির সত্যতা যাচাই করতে বলা হয়েছে।

এনবিআরের কর্মকর্তা পরিচয়ে কেউ অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। একইসঙ্গে প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর সংরক্ষণ করার জন্যও অনুরোধ জানানো হয়েছে। এনবিআর জানিয়েছে, কোনো অবস্থাতেই প্রতারকদের ফাঁদে পা দিয়ে আর্থিক লেনদেন না করার জন্য করদাতাদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হচ্ছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.