কমিউনিস্টদের উৎপাটনের ডাক ট্রাম্পের
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ভাষণে সামরিক শক্তি ও জাতীয় সক্ষমতার প্রশংসা করেছেন। একই সঙ্গে তিনি দেশের ভেতরের আদর্শিক হুমকির বিষয়ে সতর্ক করে ‘কমিউনিস্টদের’ কঠোর সমালোচনা করেছেন। শনিবার গভীর রাতে দেওয়া এই ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা অর্জনের ২৫০তম বার্ষিকী উদযাপন করেন।

‘স্যালুট টু আমেরিকা’ শীর্ষক উদযাপনে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ‘স্বাধীনতার আবাসভূমি’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘এটি এমন একটি পতাকা, যা পৃথিবীর বুকে এযাবৎকালের সবচেয়ে অসাধারণ, ব্যতিক্রমী এবং অবিশ্বাস্য একটি জাতির প্রতীক।’
ট্রাম্প বারবার কমিউনিজমকে মার্কিন মূল্যবোধের পরিপন্থি হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, ‘কমিউনিস্টদের এসব কথার কোনো ভিত্তি নেই।’
কমিউনিজমকে ‘ক্যান্সারের মতো’ আখ্যা দিয়ে তিনি আরও বলেন, ‘আপনাকে এটি দ্রুত কেটে ফেলতে হবে। আমরা আমাদের দেশে কমিউনিস্ট চাই না। এটি কখনোই কাজ করেনি এবং ভবিষ্যতেও করবে না।’
কমিউনিস্ট ব্যবস্থা মার্কিন স্বাধীনতা ও সাংবিধানিক অধিকারের সম্পূর্ণ বিপরীত উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমেরিকানদের কখনোই ভুলে যাওয়া উচিত নয় যে, এই সুন্দর পৃথিবীতে আমরা একটি ঐতিহাসিক ও বীরত্বপূর্ণ জাতি এবং আমাদের উদ্দেশ্যও বীরত্বপূর্ণ। বিশ্বের অন্যান্য অনেক দেশের মতো নয়, এই দেশে আমাদের বাকস্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, আইনের অধীনে সমান বিচার এবং অস্ত্র রাখার অধিকার রয়েছে।’
ট্রাম্প অস্ত্র রাখার অধিকারের বিষয়ে তার অবস্থানের কথা তুলে ধরে জানান যে তিনি ক্ষমতায় থাকাকালে দ্বিতীয় সংশোধনীর জোরালো প্রতিরক্ষা করেছেন। তিনি বলেন, ‘আমি প্রায় ছয় বছর প্রেসিডেন্ট থাকার সময় আপনাদের দ্বিতীয় সংশোধনী অত্যন্ত শক্তভাবে পাহারা দিয়েছি। তারা এর কোনো ক্ষতি করতে পারেনি।’
ট্রাম্প নির্দিষ্ট কোনো রাজনৈতিক ব্যক্তিকে ‘কমিউনিস্ট’ হিসেবে উল্লেখ করেননি। তবে তার এই মন্তব্য নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ী কয়েকজন সোশ্যাল ডেমোক্র্যাটকে ইঙ্গিত করে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সামরিক বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের কথাও তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমাদের সামরিক বাহিনীতে যোগ দেওয়া এখন বেশ কঠিন। দুই বছর আগে আমরা শূন্যপদ পূরণ করতে পারতাম না, আর এখন তা কানায় কানায় পূর্ণ।’
বিদেশে সাম্প্রতিক মার্কিন পদক্ষেপ, বিশেষ করে ইরান ও ভেনিজুয়েলার প্রসঙ্গ টেনে ট্রাম্প একে আমেরিকার নতুন শক্তির উদাহরণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আপনারা ভেনিজুয়েলার দিকে তাকান, ইরানের দিকে তাকান, আমরা তাদের সামরিক বাহিনীকে নিশ্চিহ্ন করে দিয়েছি।’
মার্কিন অর্জন ও ত্যাগের প্রতীক হিসেবে ট্রাম্প পানামা খাল নির্মাণের কথাও স্মরণ করেন। তিনি এই খালকে সর্বকালের সেরা প্রকৌশলগত সাফল্যের একটি হিসেবে অভিহিত করে জানান, এর নির্মাণকাজ চলাকালে ৩৮ হাজার আমেরিকানের মৃত্যু হয়েছিল।
পুরো ভাষণে ট্রাম্প দেশপ্রেম, সামরিক শক্তি এবং অর্থনৈতিক পুনরুত্থানকে একসূত্রে গেঁথে দাবি করেন, দেশটি ক্ষমতার এক নতুন যুগে প্রবেশ করছে। তিনি বলেন, ‘আমেরিকান স্বপ্ন আবার ফিরে এসেছে, অত্যন্ত শক্তিশালী ও সুন্দরভাবে। আজ আমাদের দেশ আবারও জয়ী হচ্ছে এবং আমরা এমনভাবে জয়ী হচ্ছি যা আগে কখনো হয়নি।’
ট্রাম্পের ভাষণের পর জমকালো আতশবাজি ও কনসার্টের আয়োজন করা হয়। তবে ওয়াশিংটনে বৈরী আবহাওয়ার কারণে আগের অনুষ্ঠানগুলো ব্যাহত হওয়ায় প্রেসিডেন্টের ভাষণ নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টার বেশি দেরিতে শুরু হয়। উচ্চ তাপমাত্রার কারণে দিনের বেলার নির্ধারিত কিছু অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল। এছাড়া অনুষ্ঠানের ঠিক আগে প্রবল বাতাস ও বৃষ্টির কারণে অনেককে নিরাপদ আশ্রয়ে যেতে হয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.