ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন
- Details
- by ২৪ ডেস্ক
দেশে হামের সংক্রমণ এবং এক শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। দায়িত্বে অবহেলা, আইনগত দায়িত্ব পালনে ব্যর্থতা এবং অবহেলার কারণে মৃত্যুর অভিযোগ এনে রবিবার (৫ জুলাই) ঢাকার আদালতে এ আবেদন করেন এক ব্যক্তি।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আবেদনটি করেন সিরাজুল ইসলাম। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রেখেছেন। বাদীপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আবেদনে ড. ইউনূস ও নূরজাহান বেগম ছাড়াও আসামি করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে।
আবেদনে বলা হয়েছে, বাদীর নয় মাস বয়সী কন্যা সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শয্যা সংকট, অক্সিজেনের স্বল্পতা এবং চিকিৎসাসেবায় অবহেলার কারণে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং পরে তার মৃত্যু হয় বলে অভিযোগ করা হয়েছে।
বাদীর দাবি, সময়মতো হামের টিকা পাওয়া না যাওয়ায় শিশুটি টিকা গ্রহণ করতে পারেনি। এর ফলেই সে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারায়।
মামলার আবেদনে আরও অভিযোগ করা হয়েছে, সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা দেশে হামের টিকা সংগ্রহ, সরবরাহ ও টিকাদান কর্মসূচি কার্যকরভাবে বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন। তাদের অবহেলার কারণেই দেশে হামের সংক্রমণ বেড়েছে এবং বহু শিশু আক্রান্ত হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, জনস্বাস্থ্য রক্ষা এবং নাগরিকের জীবন সুরক্ষায় রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়নি। দায়িত্বে অবহেলা, ক্ষমতার অপব্যবহার এবং আইনগত কর্তব্যে ব্যর্থতার অভিযোগ এনে আদালতের কাছে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। আদালত এ বিষয়ে পরবর্তী আদেশ পরে দেবেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.