আপনি পড়ছেন

জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৩৮ জন নিহত এবং ৫৬১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৪ জন নারী ও ৫৬ জন শিশু রয়েছে। মোট প্রাণহানির প্রায় এক-তৃতীয়াংশই মোটরসাইকেল আরোহী, এ ছাড়া পথচারী হিসেবে প্রাণ হারিয়েছেন ৯১ জন।

জুন মাসে সড়কে ঝরল ৪৩৮ প্রাণ, এক-তৃতীয়াংশই মোটরসাইকেল আরোহী
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

রোববার রোড সেফটি ফাউন্ডেশন (আরএসএফ) তাদের মাসিক দুর্ঘটনা বিশ্লেষণ প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করে। জাতীয় ও আঞ্চলিক দৈনিক, ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে সংগঠনটি।

সংগঠনের তথ্য অনুযায়ী, ১৪৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৪ জনের মৃত্যু হয়েছে, যা মোট প্রাণহানির প্রায় ৩১ শতাংশ। এ ছাড়া ৫৭ জন চালক ও সহকারী এবং ৯১ জন পথচারী নিহত হয়েছেন।

যানবাহনভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, থ্রি-হুইলারের (ইজিবাইক, সিএনজি ও অটোরিকশা) ১১২ জন যাত্রী নিহত হয়েছেন। পাশাপাশি ২৭ জন বাসযাত্রী এবং ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ ও ট্রলির ৩৭ জন আরোহী প্রাণ হারিয়েছেন।

সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে, যার সংখ্যা ১৯৪টি। এরপর জাতীয় মহাসড়কে ১৫১টি, গ্রামীণ সড়কে ৬৪টি এবং শহরের সড়কে ৫৭টি দুর্ঘটনা ঘটেছে।

২০৬টি দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চালকের নিয়ন্ত্রণ হারানোকে চিহ্নিত করা হয়েছে। অন্য ঘটনাগুলোর মধ্যে রয়েছে ১০৯টি মুখোমুখি সংঘর্ষ, ৯৭টি পথচারীকে চাপা দেওয়া বা ধাক্কা দেওয়া এবং ৫৩টি পেছনে ধাক্কা দেওয়ার ঘটনা।

সময়ের বিশ্লেষণে দেখা যায়, দিনের বেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে সকালে, যা মোট দুর্ঘটনার প্রায় ৩১ শতাংশ। এরপর যথাক্রমে দুপুরে, রাতে ও বিকেলে দুর্ঘটনার হার বেশি ছিল।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১১৬টি দুর্ঘটনায় ১১৮ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে, সেখানে ১৯টি দুর্ঘটনায় ১৬ জন প্রাণ হারিয়েছেন। শুধু ঢাকা শহরেই ৩২টি দুর্ঘটনায় ২৪ জন নিহত এবং ৪৯ জন আহত হয়েছেন।

এ ছাড়া জুন মাসে নৌপথে ৯টি দুর্ঘটনায় ৭ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। একই সময়ে ২১টি রেল দুর্ঘটনায় ১৮ জন প্রাণ হারিয়েছেন এবং ৭ জন আহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনার বেশ কয়েকটি প্রধান কারণ চিহ্নিত করেছে রোড সেফটি ফাউন্ডেশন। এর মধ্যে রয়েছে ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, বেপরোয়া গতি, অদক্ষ চালক, দীর্ঘ কর্মঘণ্টা, মহাসড়কে ধীরগতির যানবাহন, তরুণদের ঝুঁকিপূর্ণ মোটরসাইকেল চালানো, ট্রাফিক আইন লঙ্ঘন, দুর্বল ব্যবস্থাপনা এবং পরিবহন খাতে চাঁদাবাজি।

দুর্ঘটনা কমাতে সংগঠনটি ১২টি সুপারিশ করেছে। জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠন, বিআরটিএ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সংস্কার, আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার, মেয়াদোত্তীর্ণ যানবাহন অপসারণ, দক্ষ চালক তৈরি এবং সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এসব সুপারিশের অন্তর্ভুক্ত।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.