চিফ প্রসিকিউটর: আওয়ামী লীগের করা আইনেই দলটির বিচার সম্ভব
- Details
- by ২৪ ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগের শাসনামলে প্রণীত আইনেই দলটির বিচার করা সম্ভব। তিনি জানান, দল হিসেবে আওয়ামী লীগ তাদের দীর্ঘ শাসনামলে যেসব অপরাধ করেছে, তার বিচারের জন্য বিদ্যমান আইনে পর্যাপ্ত সুযোগ রয়েছে। রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বিগত ১৬ বছরের শাসনামলে আওয়ামী লীগ দেশে ‘ফ্যাসিজম’ কায়েম করেছিল বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘বিগত তিনটি নির্বাচনে জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালানো হয়েছে।’ তিনি আরও জানান, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ বর্তমানে তদন্তাধীন এবং প্রতিবেদন পাওয়ার পর দলটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মো. আমিনুল ইসলাম জানান, আওয়ামী লীগ সরকারই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-১৯৭৩ এবং সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ প্রণয়ন করেছিল। তিনি বলেন, ‘২০১৩ সালে শেখ হাসিনার সরকার এই আইনে সংশোধনী এনে ‘অর্গানাইজেশন’ বা সংগঠন শব্দটি যুক্ত করেছিল।’ এই দুটি আইনেই দলটির কর্মকাণ্ডের বিচারের সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
চিফ প্রসিকিউটর আরও উল্লেখ করেন, ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের মাধ্যমেও কোনো সংগঠনের অপরাধের বিচারের বিধান রয়েছে। তিনি বলেন, ২০২৪ সালের ১ আগস্ট আওয়ামী লীগ সরকারই এই আইন ব্যবহার করে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল। সুতরাং, দল নিষিদ্ধ করার প্রক্রিয়াসহ সব ধরনের আইনি কাঠামো আওয়ামী লীগই তৈরি করে গেছে বলে তিনি মন্তব্য করেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.