আপনি পড়ছেন

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে-স্কেল চূড়ান্ত করার প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছেছে। পে কমিশনের সুপারিশ পুনর্মূল্যায়নে গঠিত সচিব কমিটি চলতি সপ্তাহেই বৈঠকে বসছে। ওই বৈঠকেই নতুন বেতন কাঠামোর রূপরেখা ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নতুন পে-স্কেল: সচিব কমিটির বৈঠকের পরই চূড়ান্ত রূপরেখা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো

অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানায়, সচিব কমিটির বৈঠকে বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর জন্য প্রস্তাবিত বেতন কাঠামো পর্যালোচনা করে চূড়ান্ত সুপারিশ নির্ধারণ করা হবে। এরপর একটি প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর সেটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে।

অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, আসন্ন বৈঠকে মূল বেতন বৃদ্ধি, বিভিন্ন ভাতার সমন্বয় এবং নতুন পে-স্কেল কীভাবে বাস্তবায়ন করা হবে—এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। তাই এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শুরুতে তিন ধাপে নতুন পে স্কেল কার্যকর করার পরিকল্পনা থাকলেও এখন তা পরিবর্তন করে দুই ধাপে বাস্তবায়নের চিন্তা করা হচ্ছে। প্রথম ধাপে সরকারের সম্ভাব্য ব্যয় হতে পারে প্রায় ৪৪ হাজার কোটি টাকা।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরও ইঙ্গিত দিয়েছেন, নতুন পে-স্কেলের বেতন ও ভাতা একসঙ্গে কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

জানা গেছে, সরকারি হিসাব ব্যবস্থাপনা সফটওয়্যার (আইবাস ডাবল প্লাস) পরিচালনায় জটিলতা এড়াতে প্রথম ধাপেই মূল বেতন পুরোপুরি কার্যকর করার পক্ষে মত দিয়েছে অর্থ বিভাগ।

প্রস্তাব অনুযায়ী, চলতি অর্থবছর থেকেই নতুন মূল বেতন কার্যকর হতে পারে। আর দ্বিতীয় ধাপে ২০২৭-২৮ অর্থবছরে বিভিন্ন ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর নতুন পে-স্কেলের গেজেট জারি করা হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে জুলাইয়ের মাঝামাঝি গেজেট প্রকাশ হতে পারে। নির্ধারিত সময়ে সম্ভব না হলে পরবর্তী সপ্তাহে এটি জারি করা হবে।

২০২৫ সালে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত জাতীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল। কমিশনের প্রস্তাবে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ধাপ ১ লাখ ৬০ হাজার টাকা করার কথা বলা হয়।

চলতি অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্র্যাচুইটিসহ মোট বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা। এর মধ্যে প্রায় ৪৪ হাজার কোটি টাকা নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের জন্য সংরক্ষিত রয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.