বিদ্যুৎমন্ত্রী: লোডশেডিং কমেছে, গ্রামে সমস্যা মূলত টেকনিক্যাল
- Details
- by ২৪ ডেস্ক
দেশের গ্রামীণ এলাকায় যে লোডশেডিং হচ্ছে, তার বেশির ভাগই বিদ্যুতের উৎপাদন ঘাটতির কারণে নয়; বরং অবকাঠামোগত ও কারিগরি সমস্যার ফল বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

সোমবার (৬ জুলাই) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’ শীর্ষক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
এক প্রশ্নের জবাবে বিদ্যুৎমন্ত্রী বলেন, বর্তমানে গ্রামাঞ্চলে কিছু এলাকায় লোডশেডিং থাকলেও তা আগের তুলনায় কমেছে। তিনি ব্যাখ্যা করে বলেন, শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে অতীতে অনেক এলাকায় দ্রুত বিদ্যুৎলাইন নির্মাণ করা হয়েছিল। তবে এসব লাইনের অনেকগুলোই প্রয়োজনীয় সক্ষমতা অনুযায়ী নির্মিত হয়নি। ফলে বিদ্যুতের চাহিদা বাড়লে লাইনে অতিরিক্ত চাপ সৃষ্টি হয় এবং কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়।
তিনি বলেন, এ সমস্যা সমাধানে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে পুরো অবকাঠামো উন্নয়নে কিছুটা সময় লাগবে বলেও উল্লেখ করেন তিনি।
বিদ্যুৎ খাতের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্বারোপ করে ইকবাল হাসান মাহমুদ বলেন, জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমাতে পারলে সরকারের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। সেই সাশ্রয়কৃত অর্থ দিয়ে বিদ্যুৎ খাতের আর্থিক দায়ও অনেকাংশে কমানো সম্ভব হবে।
মন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে সৌরবিদ্যুৎ থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিদ্যুৎ খাতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে কৃষিজমি সংরক্ষণের বিষয়েও সরকারের অবস্থান স্পষ্ট করে মন্ত্রী বলেন, উর্বর কৃষিজমির পরিবর্তে পতিত ও অনাবাদি জমিকে অগ্রাধিকার দিয়ে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে।
]অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ভূঁইয়া। এছাড়া ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম, বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আল মাহমুদ এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবিরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.