অক্টোবরে ইউপি নির্বাচন, আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিলের পরিকল্পনা
- Details
- by ২৪ ডেস্ক
আগামী অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে আগামী আগস্টের দ্বিতীয়ার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। একই সঙ্গে নির্বাচন শুরুর পরবর্তী ১০ থেকে ১২ মাসের মধ্যে দেশের সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এ সময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে একটি প্রাথমিক রোডম্যাপ তৈরি করেছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং সিটি করপোরেশন—প্রতিটি নির্বাচনের জন্য আলাদা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। চলতি মাসের শেষ দিকে এসব রোডম্যাপ চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে।
তিনি বলেন, বর্তমান পরিকল্পনা অনুযায়ী আগস্টের দ্বিতীয়ার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং অক্টোবরের প্রথমার্ধে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও বলেন, আগামী ৫ আগস্টের আগেই জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের প্রস্তুতি চলছে।
এর আগে সোমবার নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে অক্টোবরকে লক্ষ্য করে কমিশন প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। অপর নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহও বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজনীয় সব ধরনের প্রাক্-প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.