আপনি পড়ছেন

দেশে টানা ৫৩ মাস ধরে মূল্যস্ফীতির তুলনায় মজুরি বৃদ্ধির হার পিছিয়ে থাকায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ধারাবাহিকভাবে কমছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত সর্বশেষ মাসিক তথ্যে দেখা যায়, জুনে মূল্যস্ফীতি কিছুটা কমে ৯ দশমিক ১৬ শতাংশে দাঁড়ালেও তা নিম্ন ও মধ্যবিত্তের স্বস্তি ফেরাতে পারেনি। এর মধ্যেই জুলাই থেকে নতুন বেতন কাঠামোর আওতায় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্তে বাজারে জিনিসপত্রের দাম আরও বাড়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।

টানা ৫৩ মাস ধরে কমছে মানুষের ক্রয়ক্ষমতা
ছবি - সংগৃহীত

এই দীর্ঘস্থায়ী সংকটের সমাধানে বেসরকারি খাতেও মজুরি বৃদ্ধির ওপর জোর দিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি জানান, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে নিত্যপ্রয়োজনীয় পণ্য, বাড়িভাড়া ও যাতায়াত খরচ বাড়ার ঝুঁকি থাকে, যা দেশের ৮৬ শতাংশ অনানুষ্ঠানিক খাতের পাঁচ কোটির বেশি কর্মীর ওপর মারাত্মক চাপ ফেলবে। পরিস্থিতি সামাল দিতে তিনি বাজার সিন্ডিকেটের প্রভাব কমানো এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি জোরদার করার পরামর্শ দেন।

পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারির পর থেকে কোনো মাসেই মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতিকে ছাড়িয়ে যেতে পারেনি। ওই সময় মূল্যস্ফীতি ৫ দশমিক ৮৬ শতাংশ এবং মজুরি বৃদ্ধির হার ৫ দশমিক ৯২ শতাংশ ছিল। কিন্তু চলতি বছরের জুনে জাতীয় মজুরি বৃদ্ধির হার ৮ দশমিক ১৮ শতাংশ হলেও মূল্যস্ফীতি ছিল ৯ শতাংশের ওপরে। টানা তিন মাস ধরে মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে অবস্থান করছে, যা মে মাসে ৯ দশমিক ৪২ শতাংশে পৌঁছেছিল।

অর্থনীতিবিদরা এই উচ্চ মূল্যস্ফীতিকে এক ধরনের অদৃশ্য কর হিসেবে আখ্যায়িত করেছেন। আয়ের চেয়ে ব্যয় বেড়ে যাওয়ায় মানুষ বাধ্য হয়ে ঋণ করছে অথবা জরুরি খরচ কমিয়ে দিচ্ছে। ঢাকার একটি বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের কর্মী জাকির হোসেন জানান, গত তিন বছরে তার বাসা ভাড়া তিনবার বেড়েছে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও বেড়েছে। তিনি আরও জানান, আগে তিনি মাসে চার-পাঁচ হাজার টাকা সঞ্চয় করতে পারলেও, এখন উল্টো মাসের শেষে সংসার চালাতে তাকে হিমশিম খেতে হয় এবং মাঝে মাঝে ঋণও করতে হয়।

দেশে ২০২১ সাল পর্যন্ত মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে থাকলেও, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ এবং পরবর্তীতে জ্বালানি তেলের দাম ব্যাপক বৃদ্ধির পর তা ৯ দশমিক ৫ শতাংশ ছাড়িয়ে যায়। এছাড়া টাকার অবমূল্যায়ন ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার কারণে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে মূল্যস্ফীতি ধারাবাহিকভাবে উচ্চ পর্যায়ে ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়।

দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার সংকোচনমূলক মুদ্রানীতি, সুদের হার বৃদ্ধি এবং কিছু পণ্যের আমদানি শুল্ক কমানোর মতো পদক্ষেপ গ্রহণ করে। এর ফলে এক পর্যায়ে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৫ শতাংশে নেমে এলেও পরবর্তীতে তা আবার বাড়তে শুরু করে। বর্তমান প্রেক্ষাপটে সীমিত আয়ের মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে বাজার নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রকৃত সুবিধাভোগীদের জন্য কার্ডভিত্তিক সহায়তা প্রকল্পগুলো অব্যাহত রাখা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.