কক্সবাজারে টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত, ৩৩ ইউনিয়ন পানির নিচে
- Details
- by ২৪ ডেস্ক
টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং নদ-নদীর পানি বৃদ্ধিতে কক্সবাজার জেলার অন্তত ৩৩টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় বসতবাড়ি, সড়ক ও ফসলি জমি পানির নিচে চলে যাওয়ায় হাজারো মানুষ দুর্ভোগে পড়েছেন। একই সঙ্গে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছে।

কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় জেলায় ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি অব্যাহত রয়েছে এবং আগামী দুই দিনও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, পাহাড় থেকে নেমে আসা ঢল এবং বাঁকখালী ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রামু, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, টেকনাফ, উখিয়া, ঈদগাঁও, কুতুবদিয়া ও কক্সবাজার পৌরসভার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রামু ও চকরিয়ার ১৪টি ইউনিয়ন। শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে।
জেলার সাম্প্রতিক দুর্যোগে প্রাণহানিও ঘটেছে। রোববার রাতে পৃথক পাহাড়ধসের ঘটনায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আটজন এবং কক্সবাজার শহরে একজনের মৃত্যু হয়। এছাড়া পেকুয়ায় মাটির ঘর ধসে এক শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে।
জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও পরিস্থিতি এখনও ঝুঁকিপূর্ণ। পাহাড়ধসের আশঙ্কায় কক্সবাজার শহর, রামু, উখিয়া ও টেকনাফের পাহাড়ঘেঁষা এলাকা থেকে অন্তত এক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি মাইকিং ও প্রচারণার মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক করা হচ্ছে।
টেকনাফ উপজেলায় বৃষ্টির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। হ্নীলা, হোয়াইক্যং, সদর, সাবরাং ও বাহারছড়া ইউনিয়নের বহু গ্রামে পানি ঢুকে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের ভাষ্য, শতাধিক কাঁচা ঘর আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু পরিবার এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, পাহাড়ধসের ঝুঁকি বিবেচনায় আশ্রয়কেন্দ্রে লোকজনকে সরিয়ে নেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে যাত্রীবাহী নৌযান চলাচলও কয়েক দিন ধরে বন্ধ রয়েছে। ফলে দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ অবস্থায় খাদ্য সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। একই কারণে সেন্ট মার্টিনের দুই এইচএসসি পরীক্ষার্থী নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি। জেলা প্রশাসন তাদের পুনরায় পরীক্ষার সুযোগ এবং পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে।
অন্যদিকে, কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন, কলাতলী, সুগন্ধা, বাজারঘাটা, আলীরজাহাল, বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকরাও চরম ভোগান্তিতে পড়েছেন। এছাড়া কুতুবদিয়ার লেমশীখালী-কৈয়ারবিল সড়কের একটি জরাজীর্ণ সেতু ধসে পড়ায় দুই এলাকার মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তাই পাহাড়ধস ও জলাবদ্ধতার ঝুঁকি এড়াতে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.