আপনি পড়ছেন

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি মাদ্রাসা মাটি চাপা পড়ে অন্তত আটজন নিহত হয়েছেন।

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস: নিহত বেড়ে ৮
ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে আট মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, টানা ভারী বৃষ্টির মধ্যে পাশের পাহাড়ের একটি অংশ ধসে মাদ্রাসাটির ওপর পড়ে। ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয় এবং দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে মাদ্রাসাটি দুর্যোগকালে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ায় সেখানে ঠিক কতজন অবস্থান করছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ, রেড ক্রিসেন্ট, ক্যাম্প প্রশাসন এবং স্থানীয় রোহিঙ্গারা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। সন্ধ্যা পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত ছিল।

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাত্র ছয় ঘণ্টায় জেলায় ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

টানা বর্ষণে কক্সবাজারে গত কয়েক দিন ধরে পাহাড়ধসের ঘটনা বেড়েছে। এর আগে মঙ্গলবার কক্সবাজার শহরে পাহাড়ধসে একজন নিহত হন। সোমবার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে আটজন এবং একই দিনে কক্সবাজার শহর ও পেকুয়ায় আরও দুজনের মৃত্যু হয়। এছাড়া বৃষ্টির পানিতে ডুবে এক রোহিঙ্গা শিশুসহ দুই শিশুর প্রাণহানির ঘটনাও ঘটেছে।

প্রশাসন পাহাড়ধসপ্রবণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.