আপনি পড়ছেন

জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে আগামী এক দশকে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নে প্রায় ৮৬ হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে নৌ ও বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে আধুনিক যুদ্ধসরঞ্জাম সংগ্রহ এবং দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার রূপরেখাও তুলে ধরা হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে পৃথক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব তথ্য জানান।

সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে ৮৬ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা
বাংলাদেশ সেনাবাহিনীর লোগো

প্রধানমন্ত্রী বলেন, দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনীর আধুনিকায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে তিন বছর ও সাত বছর মেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

তিনি বলেন, সেনাবাহিনীতে উন্নত ড্রোন (ইউএভি), কাউন্টার-ইউএভি প্রযুক্তি, আধুনিক নজরদারি ব্যবস্থা, এয়ার অ্যাসল্ট সক্ষমতা এবং কৌশলগত পরিবহন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদি যুদ্ধ পরিচালনার সক্ষমতা নিশ্চিত করতে আর্টিলারি গোলাবারুদ, এমএলআরএস রকেট, ট্যাংকের গোলাবারুদ, অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইলসহ বিভিন্ন অস্ত্রের কৌশলগত মজুদ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

দেশীয় প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা বাড়াতে ফিউজ, প্রাইমার, আধুনিক অ্যাসল্ট রাইফেল, অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইল, বুলেটপ্রুফ ভেস্ট ও হেলমেট উৎপাদনের উদ্যোগও নেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী। এতে বিদেশি সরবরাহকারীর ওপর নির্ভরতা কমবে এবং দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ ঘটবে।

নৌবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর পেট্রোল ভেসেল ও সাবমেরিন সংগ্রহের পরিকল্পনার কথাও সংসদে তুলে ধরেন সরকারপ্রধান।

এছাড়া নতুন নৌঘাঁটি স্থাপন, বিদ্যমান অবকাঠামোর উন্নয়ন, দেশীয় জাহাজ নির্মাণ সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক যৌথ মহড়ায় অংশগ্রহণ জোরদারের পরিকল্পনা রয়েছে।

বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে ‘ফোর্সেস গোল ২০৩০’ এর আওতায় চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার, মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, অ্যান্টি-ড্রোন প্রযুক্তি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, দূরপাল্লার রাডার ও আধুনিক নজরদারি সরঞ্জাম সংগ্রহের পরিকল্পনা রয়েছে। প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বৃহত্তর বগুড়ায় ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগও চলছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, জাতীয় প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করতে একটি প্রতিরক্ষা শিল্পাঞ্চল (ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন) প্রতিষ্ঠা এবং ‘মেইড ইন বাংলাদেশ’ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের লক্ষ্যে জাতীয় প্রতিরক্ষা শিল্প নীতি প্রণয়নের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। এ ছাড়া বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং দক্ষ প্রকৌশলী ও প্রযুক্তিবিদ তৈরির উদ্যোগও নেওয়া হচ্ছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.