মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যেই ইরান-কাতার ফোনালাপ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে ইরান ও কাতার। বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। হরমুজ প্রণালীর সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এবং উদ্ভূত পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের ওপর জোর দেন তারা।

আব্বাস আরাঘচির টেলিগ্রাম চ্যানেলের তথ্য অনুযায়ী, দুই মন্ত্রী আঞ্চলিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে মতবিনিময় করেন। বিশেষ করে হরমুজ প্রণালীর সাম্প্রতিক ঘটনা নিয়ে তাদের মধ্যে বিশদ আলোচনা হয়। আঞ্চলিক সমস্যা সমাধানে কূটনৈতিক পথ ব্যবহারের ওপর জোর দেন উভয় পক্ষ। একইসঙ্গে ওই অঞ্চলে উত্তেজনা যেন আর না বাড়ে, সেজন্য যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তারা।
এদিকে হরমুজ প্রণালীতে জাহাজের ওপর হামলার জবাবে ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র সম্ভবত বুধবার রাতে ইরানে আবারও হামলা চালাবে। তিনি বলেন, ‘সংঘাতের অবসানে গত মাসে ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি শেষ হয়ে গেছে।’
হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর বুধবার যুক্তরাষ্ট্র পাল্টা বিমান হামলা চালালে উত্তেজনা চরমে পৌঁছায়। এর প্রতিক্রিয়ায় ওই অঞ্চলে ৮৫টি মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এসব লক্ষ্যবস্তুর মধ্যে বাহরাইনের সালমান বন্দর ও মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের সদর দপ্তর এবং কুয়েতের আলী আল-সালেম বিমান ঘাঁটি রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.