বুকজ্বালা ও গ্যাসে ওষুধ নয়, আরাম দিতে পারে এই ৬ প্রাকৃতিক পানীয়
- Details
- by জীবনশৈলী ডেস্ক
অনিয়মিত খাদ্যাভ্যাস ও অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার খাওয়ার কারণে বুকজ্বালা ও গ্যাসের সমস্যা এখন ঘরে ঘরে। সাময়িক স্বস্তির জন্য অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন হজমের ওষুধ সেবন করেন, যা শরীরের জন্য মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি তৈরি করতে পারে। এই ধরনের শারীরিক অস্বস্তি কমাতে রান্নাঘরের কিছু সাধারণ উপাদান দিয়ে তৈরি প্রাকৃতিক পানীয় বিশেষ ভূমিকা রাখতে পারে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দীর্ঘদিন ধরে যদি নিয়মিত বুকজ্বালা, গ্যাস বা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা চলতে থাকে, তবে কেবল ঘরোয়া উপায়ের ওপর নির্ভর করা ঠিক হবে না। কারণ এটি পাকস্থলীর কোনো গুরুতর রোগের লক্ষণ হতে পারে। তাই এমন পরিস্থিতিতে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে এবং গ্যাসের সমস্যা থেকে আরাম পেতে বিশেষজ্ঞরা ছয়টি প্রাকৃতিক পানীয় পানের পরামর্শ দেন। এর মধ্যে প্রথমটি হলো মৌরি ভেজানো পানি। মৌরিতে থাকা অ্যানিথোল নামক উপাদান পাকস্থলীর পেশিকে শিথিল করে হজমপ্রক্রিয়া সহজ করে। দ্বিতীয় উপাদানটি হলো জিরার পানি, যার থাইমল নামক এনজাইম খাবার দ্রুত হজম করতে এবং বদহজম দূর করতে সাহায্য করে।
এছাড়া লবঙ্গ ভেজানো পানি বুকজ্বালা ও পেট ফাঁপা কমাতে অত্যন্ত কার্যকর। লবঙ্গের ইউজেনল উপাদান পরিপাকতন্ত্রকে সুরক্ষা দেয়। আদা মিশ্রিত গরম পানিও পাকস্থলীর কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং অ্যাসিড রিফ্লাক্সের অস্বস্তি কমাতে সাহায্য করে।
অন্যতম আরেকটি উপাদান হলো এলাচ। এলাচের গুঁড়া মিশ্রিত পানি পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডের প্রভাব কমিয়ে বুকজ্বালা থেকে স্বস্তি দেয়। পাশাপাশি, ভারী খাবার খাওয়ার পর সামান্য হালকা গরম পানি পান করলে তা অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে এবং হজমপ্রক্রিয়া সহজ করতে সহায়তা করে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.