আপনি পড়ছেন

‎টানা ভারী বর্ষণ, পাহাড় ধস এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ভ্যালিতে আটকা পড়েন কয়েকশ পর্যটক। তাদের মধ্যে দ্বিতীয় দফায় আরও ৩১১ জন সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে সাজেক ত্যাগ করেছেন। শুক্রবার (১০ জুলাই) সকালে বাঘাইহাট জোন এ তথ্য নিশ্চিত করেছে।

সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়ছেন আটকে পড়া পর্যটকেরা
ছবি- সংগৃহীত

জানা গেছে, সাজেক ভ্যালিতে মোট ৫৬১ জন পর্যটক আটকা পড়েছিলেন। এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) প্রথম দফায় সেনাবাহিনীর সহায়তায় ১৫০ জন পর্যটক নিরাপদে সাজেক ত্যাগ করেন।

বাঘাইহাট জোন সূত্র জানায়, শুক্রবার সকাল ৯টায় দ্বিতীয় দফায় আরও ৩১১ জন পর্যটক সেনাবাহিনীর এসকর্টে খাগড়াছড়ির উদ্দেশে রওনা দেন। অবশিষ্ট প্রায় ১০০ জন পর্যটককেও পর্যায়ক্রমে নিরাপদে সাজেক থেকে সরিয়ে নেওয়া হবে।

গত মঙ্গলবার টানা বর্ষণ, ভূমিধস ও সড়ক যোগাযোগ ব্যবস্থার ঝুঁকির কারণে জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত জরুরি গণবিজ্ঞপ্তিতে সাজেকের সব পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটির বিভিন্ন স্থানে ভূমি ধস, পাহাড় ধস ও যোগাযোগ ব্যবস্থার বিঘ্নের আশঙ্কায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‎জেলা প্রশাসনের ওই সিদ্ধান্তের ফলে নতুন করে কোনো পর্যটক সাজেকে ঢুকতে পারেননি। তবে সিদ্ধান্ত কার্যকরের আগেই সেখানে অবস্থান করা শত শত পর্যটক আটকা পড়েন। তাদের নিরাপদে ফিরিয়ে আনতে সেনাবাহিনী পর্যায়ক্রমে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

বাঘাইছড়িতে উজান থেকে নেমে আসা পানিতে প্লাবিত হয়ে ৩০ গ্রামের হাজারো মানুষ পানি বন্দি হয়ে পড়েছেন। সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। শুক্রবার (সকালে উপজেলার ১৬টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন প্রায় সাড়ে চার হাজার মানুষ। প্লাবিত হয়েছে জেলার বিলাইছড়ির ফারুয়া, বরকল ও জুরাছড়ির নিম্নাঞ্চল।

বাঘাইছড়ি উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা বলেন, পৌরসভার ৯টি ওয়ার্ড ও ৮টি ইউনিয়নের প্রায় সব স্থান ডুবে আছে। উপজেলা প্রশাসন থেকে বন্যায় দুর্গতদের জন্য আশ্রয়কেন্দ্রে অবস্থানকারীদের জন্য রান্না খাবার ও শুকনো খাবার হিসেবে চাল, ডাল, চিনি, চিড়া বিতরণ করা হচ্ছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.