আপনি পড়ছেন

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। শনিবার (১১ জুলাই) পর্যন্ত সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান—এই সাত জেলায় বন্যা অব্যাহত রয়েছে। তবে গত দুই দিনের তুলনায় বৃষ্টিপাত কমে আসায় পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা কিছুটা হ্রাস পেয়েছে।

বন্যার কবলে সাত জেলা, ৪ নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে
নদীর পানি বাড়ছে

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের (এফএফডব্লিউসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, চারটি নদীর ছয়টি পর্যবেক্ষণ কেন্দ্রে পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে রয়েছে বান্দরবানের সাঙ্গু নদীর বান্দরবান ও দোহাজারী স্টেশন, কুশিয়ারা নদীর মারকুলি ও ফেঞ্চুগঞ্জ স্টেশন, মৌলভীবাজারের মনু নদী এবং হবিগঞ্জের খোয়াই নদীর বল্লা স্টেশন।

এফএফডব্লিউসির নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম এলাকায় আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ওই অঞ্চলের বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতির সম্ভাবনা কম। একই সময়ে ফেনী জেলাতেও নতুন করে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাত আগের দুই দিনের তুলনায় কম হয়েছে, যা পরিস্থিতির জন্য ইতিবাচক ইঙ্গিত। যদি আগামী সোমবার থেকে ভারী বর্ষণ আরও কমে আসে, তাহলে বন্যাকবলিত এলাকাগুলোতে ধীরে ধীরে পানি কমতে শুরু করতে পারে।

এদিকে উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানি নিয়েও সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নদীটির পানি কয়েকটি স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

অন্যদিকে দেশের প্রধান দুই নদী গঙ্গা ও যমুনার পানি এখনও বিপৎসীমার নিচে রয়েছে। বিশেষ করে যমুনার পানি কমতে শুরু করায় সামগ্রিক পরিস্থিতিতে কিছুটা স্বস্তির আভাস মিলেছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.