আপনি পড়ছেন

চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের বন্যাকবলিত মানুষের কাছে পর্যাপ্ত সরকারি সহায়তা পৌঁছাচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, স্থানীয় প্রশাসনের অবহেলার কারণেই দুর্গত মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

বন্যার্তরা সরকারি সহায়তা পাচ্ছে না, প্রশাসনকে দুষলেন নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম

শনিবার (১১ জুলাই) রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, সীমান্তে পুশ-ইন বন্ধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও এতে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ ছিল বলে জানান আয়োজকেরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বন্যাকবলিত মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, চট্টগ্রাম ও কক্সবাজারের ক্ষতিগ্রস্ত মানুষ এখনো প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা থেকে বঞ্চিত। প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

চট্টগ্ররের জলাবদ্ধতা নিয়েও সমালোচনা করেন এনসিপি আহ্বায়ক। তার ভাষ্য, বিএনপি-সমর্থিত সিটি মেয়র দায়িত্ব নেওয়ার পরও নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার কার্যকর সমাধান করতে পারেননি।

সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে তিনি সরকারের কড়া সমালোচনা করে বলেন, সীমান্তে পুশ-ইন ও সীমান্ত হত্যা বন্ধে সরকার ব্যর্থ হয়েছে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

রংপুর বিভাগের উন্নয়ন বৈষম্যের বিষয়টিও বক্তব্যে তুলে ধরেন নাহিদ ইসলাম। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই অঞ্চল উন্নয়ন থেকে বঞ্চিত। নতুন সরকারের প্রথম বাজেটে রংপুরের জন্য বিশেষ উদ্যোগের প্রত্যাশা থাকলেও তা পূরণ হয়নি। বরং উন্নয়ন বরাদ্দ কমেছে এবং বড় কোনো প্রকল্পও রাখা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

বিরোধীদলীয় আসনে উন্নয়ন বরাদ্দ কমানোর সমালোচনা করে তিনি বলেন, রাজনৈতিক মতভেদের কারণে জনগণের উন্নয়ন অধিকার ক্ষুণ্ন করা উচিত নয়। রংপুরের জন্য বিশেষ বরাদ্দ এবং তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন তিনি।

বিএনপির রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায়, জুলাই সনদ ও গণতান্ত্রিক অঙ্গীকার বাস্তবায়নে দলটি ব্যর্থ হয়েছে। তিনি জানান, এসব দাবির বাস্তবায়নে সংসদ ও রাজপথ—উভয় জায়গায় আন্দোলন অব্যাহত থাকবে।

সমাবেশে আরও বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.