পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের হাতে অবরুদ্ধ মার্কিন রাজনীতিক
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
অধিকৃত পশ্চিম তীরে মার্কিন কংগ্রেস সদস্য রো খান্নার পথ আটকে তাকে অবরুদ্ধ করে রেখেছে সশস্ত্র ইসরায়েলি দখলদাররা। ইসরায়েলের বসতি স্থাপন নীতির কট্টর সমালোচক হিসেবে পরিচিত এই মার্কিন রাজনীতিককে হেনস্তার পাশাপাশি তার গাড়িতেও বর্বরোচিত হামলা চালানো হয়। শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো এই তথ্য প্রকাশ করেছে।

নিউইয়র্ক টাইমস ও ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, হেব্রনের পরিত্যক্ত ফিলিস্তিনি গ্রাম খিরবেত জানুতা থেকে বের হওয়ার সময় দখলদাররা খান্নার প্রতিনিধি দলের গাড়ি ঘিরে ফেলে। সেখানে তাকে প্রায় দেড় ঘণ্টা আটকে রাখা হয়।
এই ঘটনার সময় চরম অসহায় ও ভীত বোধ করার কথা জানিয়েছেন রো খান্না। তিনি জানান, অবৈধ দখলদাররা তাদের গালিগালাজ করে এবং গাড়ি আটকে রেখে ঘৃণ্য পরিস্থিতি তৈরি করে।
চ্যানেল ১২-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তাদের হাতে মার্কিন অস্ত্র ছিল। তারা আমাকে আটকে রাখে এবং আমার গাড়ির ক্ষতি করে।’
রো খান্না জানান, খবর পেয়ে ইসরায়েলি সেনারা ঘটনাস্থলে পৌঁছালেও তারা পরিস্থিতি সমাধানে কোনো পদক্ষেপ নেয়নি। বরং তারা দখলদারদের সঙ্গে কথা বলে উল্টো নিজেরাই কিছুক্ষণ রাস্তা আটকে রাখে।
পরে মার্কিন দূতাবাস ও ইসরায়েলি পুলিশের হস্তক্ষেপে তিনি ছাড়া পান। এই অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘জীবনে অনেক সুবিধা পাওয়া সত্ত্বেও ওই পরিস্থিতিতে নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। একবার ভাবুন, প্রতিদিন ফিলিস্তিনিরা এই দখলদারিত্বের মধ্যে কেমন বোধ করে, যেখানে তারা একজন মার্কিন কংগ্রেস সদস্যকেও ৯০ মিনিট ধরে অসহায় করে রাখতে পারে।’
তিন দিনের এই পশ্চিম তীর সফরের সবচেয়ে ভীতিকর অংশ হিসেবে তিনি এই ঘটনাকে উল্লেখ করেন। একই সময়ে রামাল্লার উত্তরে সিনজিল গ্রামে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের একটি দলের ওপরও হামলা চালায় ইসরায়েলি দখলদাররা। পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, দখলদাররা দলটির গাড়ি ঘিরে ফেলে এবং টায়ার ফুটো করে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটাসহ কয়েকজনকে আটক করে।
এই সফরের পর ফিলিস্তিনিদের অধিকারের বিষয়টি নিজের রাজনৈতিক এজেন্ডা এবং ভবিষ্যতের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রচারণায় প্রধান বিষয় হিসেবে তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছেন খান্না। নিউইয়র্ক টাইমসকে তিনি জানান, ফিলিস্তিনিদের প্রতি অবিচারের বিষয়টি তিনি পুরো আমেরিকার মানুষের কাছে তুলে ধরবেন।
২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারদের বর্বরোচিত হামলা ও সহিংসতা ব্যাপকভাবে বেড়েছে। এই একই সময়ে ডেমোক্র্যাটিক দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী রাহম ইমানুয়েলও তেল আবিব বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক ভাষণে ইসরায়েলি সরকারের সমালোচনা করে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানান।
রো খান্নাও এখন ফিলিস্তিনিদের অধিকারের ওপর জোর দিয়ে আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেমসহ ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের দাবি তুলেছেন। তিনি বলেন, ‘পশ্চিম তীরে আমার অভিজ্ঞতা প্রমাণ করে যে, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়ন করতে হলে চরমপন্থী ও সহিংস দখলদারদের অবশ্যই সরাতে হবে। সেখানকার বাস্তব পরিস্থিতি অত্যন্ত নির্মম ও কঠিন।’
সফরকালে তিনি ফিলিস্তিনি কর্মকর্তা, ব্যবসায়ী, অধিকারকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন। অস্কারজয়ী প্রামাণ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’-এ অংশ নেওয়া ফিলিস্তিনি অধিকারকর্মী আওদাহ হাথালিনের পরিবারের সঙ্গেও তার কথা হয়। ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন কংগ্রেস সদস্য বলেন, ‘ফিলিস্তিনে গিয়ে প্রথমেই আমি একজন বাদামি বর্ণের মানুষ হিসেবে পরিচয় অনুভব করেছি। আমরা সেখানে বর্ণবাদের মতো পরিস্থিতি ও চরম বৈষম্য দেখেছি।’
তিনি আরও বলেন, ‘এখানকার বিস্তারিত জানলে কোনো মার্কিন নাগরিক এটিকে সমর্থন করবে না।’
এই সফরটি সাংবাদিক জ্যাসপার নাথানিয়েলের সঙ্গে আলোচনার ভিত্তিতে ফিলিস্তিনিদের বাস্তব জীবনযাত্রা দেখার জন্য আয়োজন করা হয়েছিল। শেষে ইসরায়েলি সরকারের প্রতি কঠোর বার্তা দিয়ে রো খান্না বলেন, ‘ইসরায়েলিদের জন্য একটি বিনা মূল্যের পরামর্শ হলো, সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীদের আটকে রাখা কোনো ভালো ধারণা নয়। এভাবে আপনারা পরবর্তী মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে পারবেন না, তা তিনি যেই হোন না কেন।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.