প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
- Details
- by ২৪ ডেস্ক
ট্যালেন্টপুল ও সাধারণ কোটা মিলিয়ে এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে ৩২ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং বাকিরা সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে। মেধা তালিকার ভিত্তিতে এই শিক্ষার্থীদের বৃত্তির জন্য মনোনীত করা হয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রবিবার এই ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই ফল উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০২৫ সালের এই প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট ৮২ হাজার ৫০০টি বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত ছিল। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ কোটায় ৪৯ হাজার ৫০০টি বৃত্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। পরীক্ষায় দেশের ৭৮ হাজার ৮১০টি বিদ্যালয়ের ৪ লাখ ৮৩ হাজার ৭৫৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অভিভাবক ও শিক্ষার্থীরা এখন অনলাইনে ‘আইপিইএমআইএস’ পোর্টাল এবং মোবাইল এসএমএসের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। গত ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত পার্বত্য জেলাগুলো বাদে সারাদেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বিশেষ সময়সূচিতে ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়েছিল।
এর আগে গত ৯ জুলাই ঢাকা বিভাগের ৯টি জেলার ফলাফল নির্ধারিত সময়ের আগে অনলাইনে আপলোড করার ঘটনায় এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স মো. মেহতাব কায়েসকে অসদাচরণের অভিযোগে এই শাস্তি প্রদান করা হয়। ওই ঘটনার তদন্তে একটি কমিটিও গঠন করেছে অধিদপ্তর।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.