আপনি পড়ছেন

ইউক্রেনের মন্ত্রিসভায় ব্যাপক রদবদলের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই ঘোষণার পরপরই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া স্ভিরিদেঙ্কো। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের কথা নিশ্চিত করেন।

ইউক্রেনের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল! প্রধানমন্ত্রীর পদত্যাগ
ইউক্রেনের বিদায়ী প্রধানমন্ত্রী ইউলিয়া স্ভিরিদেঙ্কো

ফেসবুক পোস্টে ইউলিয়া স্ভিরিদেঙ্কো লেখেন, ‘সরকারের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি গর্বিত। সরকারের পুরো টিমকে তাদের কাজের জন্য ধন্যবাদ।’

এর আগে মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেনের মন্ত্রিসভায় রদবদল প্রয়োজন। বিদায়ী প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

টেলিগ্রাম বার্তায় জেলেনস্কি লেখেন, ‘আমরা একমত হয়েছি যে, পরিবর্তনের জন্য মন্ত্রিসভা নতুন করে সাজানো প্রয়োজন। প্রধানমন্ত্রী হিসেবে কার্যকর ভূমিকা এবং ইউক্রেনের টিমের অংশ হিসেবে বছরের পর বছর ফলপ্রসূ কাজের জন্য আমি ইউলিয়াকে ধন্যবাদ জানিয়েছি। তাকে নতুন একটি গুরুত্বপূর্ণ কাজের নেতৃত্ব দেওয়ার প্রস্তাবও দিয়েছি।’

২০২৫ সালের ১৭ জুলাই ইউক্রেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ইউলিয়া স্ভিরিদেঙ্কো। এক বছরেরও কম সময় তিনি এই পদে দায়িত্ব পালন করলেন। তার আগে এই পদে ছিলেন ডেনিস শমিহাল। তিনি বর্তমানে ইউক্রেনের প্রথম উপপ্রধানমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

ইউলিয়া স্ভিরিদেঙ্কোর পদত্যাগের পর নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত ডেনিস শমিহাল ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেনের পার্লামেন্ট নতুন সরকারের অনুমোদন দেবে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.