আপনি পড়ছেন

টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা ও পাহাড়ধসের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে প্রাণহানির সংখ্যা বেড়ে ৫১ জনে পৌঁছেছে। একই সঙ্গে সাত জেলার প্রায় ২ লাখ ৬৮ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ। রবিবার (১২ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃষ্টি-বন্যায় মৃত্যু ৫১, প্রায় ২ লাখ ৬৮ হাজার পরিবার পানিবন্দি
বন্যা

প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মোট ৫৮টি উপজেলা বন্যা ও জলাবদ্ধতার কবলে রয়েছে। এসব এলাকায় ৩৮৬টি ইউনিয়ন ও ১১টি পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে কক্সবাজারে, যেখানে বন্যা ও পাহাড়ধসে ২৮ জন মারা গেছেন। নিহতদের মধ্যে ১৫ জন স্থানীয় বাসিন্দা এবং ১৩ জন রোহিঙ্গা। এছাড়া ২৪ জন আহত হয়েছেন এবং একজন এখনও নিখোঁজ রয়েছেন। জেলার ১০টি উপজেলার ৭০টি ইউনিয়ন ও চারটি পৌরসভায় প্রায় ৩৯ হাজার ৫০০ পরিবার পানিবন্দি রয়েছে।

চট্টগ্রামে প্রাণ হারিয়েছেন ১৩ জন। জেলার ১৬টি উপজেলা ও মহানগরের কিছু অংশে বন্যা ও জলাবদ্ধতার কারণে প্রায় ১ লাখ ৪৭ হাজার ৫০০ পরিবার দুর্ভোগে পড়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৫ লাখ ৯৫ হাজার। দুর্গতদের জন্য ৬১৮টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে, যেখানে প্রায় ২২ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।

বান্দরবানে বন্যা ও পাহাড়ধসে ৬ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও দুজন। জেলার সাত উপজেলায় প্রায় ১২ হাজার ৫০০ পরিবার পানিবন্দি। রাঙামাটিতে প্রাণহানি হয়েছে তিনজনের, আর মৌলভীবাজারে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে খাগড়াছড়ি ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতি থাকলেও সেখানে কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।

দুর্গত মানুষের সহায়তায় সরকার ইতোমধ্যে ১ হাজার ১৩১টি আশ্রয়কেন্দ্র চালু করেছে। এসব কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ৪৪ হাজার ৪৫৭ জন।

এদিকে, ৭ থেকে ১২ জুলাই পর্যন্ত সারা দেশের জন্য সাধারণ ও বিশেষ বরাদ্দ হিসেবে ৪ কোটি ৬০ লাখ টাকা এবং ৮ হাজার ৯৫০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বন্যাকবলিত সাত জেলার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা এবং ৩ হাজার ২৫০ টন চাল।

জেলাভিত্তিক বরাদ্দে চট্টগ্রাম সর্বোচ্চ সহায়তা পেয়েছে। এছাড়া রাঙামাটি, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, মৌলভীবাজার ও হবিগঞ্জেও নগদ অর্থ ও চাল বরাদ্দ দেওয়া হয়েছে। দুর্গতদের মধ্যে শুকনো খাবার, শিশুখাদ্য ও রান্না করা খাবার বিতরণ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.