সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করল ‘ছোট জাহাঙ্গীর বাহিনীর’ ২৭ সদস্য
- Details
- by ২৪ ডেস্ক
সুন্দরবনের অন্যতম আলোচিত বনদস্যু দল ‘ছোট জাহাঙ্গীর বাহিনীর’ প্রধান জাহাঙ্গীর শেখসহ ২৭ জন সদস্য বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণের সময় তারা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জমা দেন।

সোমবার বিকেলে বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবনের চরপুটিয়া খালসংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে এ আত্মসমর্পণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, আত্মসমর্পণের সময় দস্যুরা তিনটি বিদেশি বন্দুক, একটি এইট শুটার, একটি ফোর শুটার, পাঁচটি দেশীয় একনলা বন্দুক, ১৫টি পাইপগান, দুটি চায়না পাইপগান, ৩৪০ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জমা দেন। আত্মসমর্পণকারীদের অধিকাংশই খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া একজন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা।
কোস্ট গার্ড জানিয়েছে, আত্মসমর্পণকারী সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। একই সঙ্গে সরকারের পুনর্বাসন কর্মসূচির আওতায় তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। বাহিনীটি সুন্দরবনে সক্রিয় অন্য বনদস্যুদেরও অস্ত্র সমর্পণ করে মূলধারায় ফিরে আসার আহ্বান জানিয়েছে। অন্যথায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
কোস্ট গার্ডের ভাষ্য, দীর্ঘদিন ধরে ছোট জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা সুন্দরবনে ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়সহ নানা অপরাধে জড়িত ছিল। বর্তমানে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযানের মাধ্যমে বনদস্যু দমনে অভিযান চালানো হচ্ছে। এসব অভিযানে ইতোমধ্যে ৪৫ জন বনদস্যু গ্রেপ্তার, বিপুল অস্ত্র উদ্ধার এবং জিম্মি ৪২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
এর আগে ছোট সুমন বাহিনীর সাত সদস্য ও বড় জাহাঙ্গীর বাহিনীর তিন সদস্যও আত্মসমর্পণ করেছিলেন। কোস্ট গার্ডের দাবি, ধারাবাহিক অভিযানের ফলে সুন্দরবনে সক্রিয় দস্যু চক্রগুলো ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে এবং বনাঞ্চলকে আবারও দস্যুমুক্ত করতে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.