হরমুজ প্রণালীতে ইরানি হামলায় ভারতীয় নিহত, দিল্লিতে রাষ্ট্রদূতের তলব
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী জাহাজে ইরানের হামলায় এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় কড়া প্রতিবাদ জানাতে ইরানের উপরাষ্ট্রদূতকে তলব করেছে ভারত। মঙ্গলবার ওমানের জলসীমায় প্রণালীর দক্ষিণাঞ্চলীয় শিপিং লেনে ট্রানজিটের সময় জাহাজ দুটিতে এই হামলার ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের ডেপুটি চিফ অব মিশন মোহাম্মদ জাভাদ হোসেইনিকে তলব করে এই হামলার তীব্র প্রতিবাদ জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, কৌশলগত এই প্রণালী দিয়ে যাওয়ার সময় আক্রান্ত ওই দুই জাহাজে ৩০ জন ভারতীয় নাবিক ছিলেন।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা নাবিকদের লক্ষ্য করে চালানো এই সহিংস হামলা এবং হরমুজ প্রণালীর মতো আন্তর্জাতিক নৌপথে অবাধ ও নিরাপদ যান চলাচলে বিঘ্ন সৃষ্টির তীব্র নিন্দা জানাই।’
মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া সংঘাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির পক্ষ থেকে বলা হয়, ‘অত্র অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে অবিলম্বে সহিংসতা বন্ধ করে সংলাপ ও কূটনীতিতে ফিরে আসা প্রয়োজন।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘বিশেষ করে এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ এবং বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা অবশ্যই বন্ধ করতে হবে, যাতে আন্তর্জাতিক আইন মেনে আন্তর্জাতিক নৌপথগুলোতে অবাধ ও বাধামুক্ত নৌচলাচল এবং বাণিজ্য দ্রুততম সময়ের মধ্যে পুনরায় স্বাভাবিক করা যায়।’
এর আগে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ওমানের জলসীমায় আমিরাতের দুটি ট্যাংকারে ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় এক ক্রু নিহত এবং আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। মন্ত্রণালয় জাহাজ দুটির নাম মোম্বাসা এবং আল বাহিয়াহ হিসেবে উল্লেখ করে। নিহত ভারতীয় নাবিক মোম্বাসা জাহাজে ছিলেন। আহতদের মধ্যে ছয়জন ভারতীয় এবং দুজন ইউক্রেনের নাগরিক।
হরমুজ প্রণালীতে ইরানের সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে টানা তৃতীয় দিনের মতো যুক্তরাষ্ট্রের হামলার পর এই ঘটনা ঘটল। মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া এই সংঘাতের কারণেই সামরিক উত্তেজনা চরম আকার ধারণ করেছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর দাবি, মার্কিন সামরিক বাহিনী সুপারট্যাংকার দুটিকে হরমুজ প্রণালীতে একটি অননুমোদিত রুট ব্যবহার করতে উৎসাহিত করেছিল। এরপরই জাহাজ দুটিতে হামলা চালিয়ে সেগুলো অকেজো করে দেওয়া হয়। তবে ট্যাংকারগুলোতে কীভাবে আঘাত করা হয়েছে তা স্পষ্ট করেনি আইআরজিসি এবং সরাসরি এই ঘটনার দায়ও স্বীকার করেনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.