প্রচণ্ড গরমে শরীরের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে শুধু পর্যাপ্ত পানি পান করাই যথেষ্ট নয়, খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এই সময়ে অতিরিক্ত প্রোটিন ও ক্যাফেইনযুক্ত পানীয় গ্রহণের প্রবণতা শরীরে পানিশূন্যতার ঝুঁকি বাড়াতে পারে। গরমে সুস্থ থাকতে সঠিক খাদ্য নির্বাচন এবং পর্যাপ্ত তরল গ্রহণের ওপর জোর দিয়েছেন তারা।

গরমের অস্বস্তি কমাতে কী খাবেন, কী খাবেন না
ছবি - সংগৃহীত

বিশেষজ্ঞরা বলছেন, গরমের সময়ে অনেকের মধ্যে বেশি প্রোটিন খেলে শরীর শক্তিশালী থাকবে এমন একটি ভুল ধারণা প্রচলিত আছে। কিন্তু বাস্তবতা হলো, প্রোটিন হজম করতে শরীরকে বেশি শক্তি ব্যয় করতে হয়, ফলে শরীরে বাড়তি তাপ উৎপন্ন হয়। একারণে অতিরিক্ত গরু বা খাসির মাংসের পরিবর্তে ডিম, ডাল, টক দই, মাছ এবং মুরগির মাংসের মতো সহজপাচ্য প্রোটিন খাদ্যতালিকায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে সেদ্ধ বা গ্রিল করা খাবার শরীরকে তুলনামূলকভাবে আরাম দেয়।

চা বা কফির বিষয়ে পুষ্টিবিদরা জানান, গরমে এগুলো পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন নেই। তবে অতিরিক্ত ক্যাফেইন প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে দেয়, যা শরীর থেকে পানি বের করে দিয়ে পানিশূন্যতার ঝুঁকি তৈরি করতে পারে। দিনে এক থেকে দুই কাপ চা বা কফি পান করা গেলেও প্রচণ্ড গরমে অতিরিক্ত চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলাই শ্রেয়।

গ্রীষ্মকালে শরীর ঠান্ডা ও সতেজ রাখতে পর্যাপ্ত পানির পাশাপাশি ডাবের পানি, ফলের শরবত এবং তরমুজ, শসা ও কমলার মতো পানিসমৃদ্ধ ফল খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দুপুরের খাবারে ভারী ও তেলযুক্ত খাবারের পরিবর্তে হালকা খাবার খেলে শরীর স্বস্তি পায়। সুস্থ থাকার মূল চাবিকাঠি হিসেবে সুষম খাবার গ্রহণ এবং শরীরের প্রয়োজন অনুযায়ী খাবারের পরিমাণ ঠিক রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.