আপনি পড়ছেন

দেশের একমাত্র মেট্রোরেল এমআরটি লাইন-৬–এর স্বাধীন নিরাপত্তা অডিটে একাধিক গুরুতর কাঠামোগত ও পরিচালনগত ত্রুটি ধরা পড়েছে। অডিট প্রতিবেদনে ৭৩০টি ত্রুটিপূর্ণ বেয়ারিং প্যাড, বিভিন্ন পিয়ারে ফাটল, ওভারহেড বৈদ্যুতিক তারে নিয়মিত স্ফুলিঙ্গ, রেললাইনে মরিচা, ট্রেনে অতিরিক্ত কম্পন ও ঝাঁকুনিসহ এমন নানা সমস্যা চিহ্নিত করা হয়েছে, যা যাত্রী নিরাপত্তা ও পুরো ব্যবস্থার দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

নিরাপত্তা অডিটে মেট্রোরেলে বড় ঝুঁকি, মিলল ৭৩০ ত্রুটিপূর্ণ বেয়ারিং প্যাড
মেট্রোরেল

সম্প্রতি প্রস্তুত করা এই নিরাপত্তা অডিট প্রতিবেদনে বলা হয়েছে, পরিদর্শন করা বেয়ারিং প্যাডের ২৩ শতাংশের বেশি ত্রুটিপূর্ণ। এসব ত্রুটির কারণে ট্রেনের চলাচলে অস্বাভাবিক কম্পন ও যাত্রীদের স্বাচ্ছন্দ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে নির্ধারিত গতিতে ট্রেন পরিচালনা সম্ভব হচ্ছে না।

অডিটে আরও উঠে এসেছে, ২১ দশমিক ২৬ কিলোমিটার দীর্ঘ উড়ালপথের একাধিক পিয়ার হেড ও কংক্রিট বেইজে উল্লেখযোগ্য ফাটল রয়েছে। পাশাপাশি ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে নিয়মিত বৈদ্যুতিক স্ফুলিঙ্গ সৃষ্টি হওয়ায় অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকিও বেড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিতে চলার জন্য নকশা করা হলেও বর্তমানে ট্রেনগুলো অধিকাংশ ক্ষেত্রে ৬০ থেকে ৯০ কিলোমিটার গতিতে চলছে। কিছু অংশে গতি কমে ঘণ্টায় মাত্র ৪৪ থেকে ৪৭ কিলোমিটারে নেমে আসছে। নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে অস্থায়ী গতিসীমা আরোপ করা হয়েছে।

অডিটে ট্রেন পরিচালনায় আরও বেশ কিছু গুরুতর সমস্যা শনাক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে নির্ধারিত স্থানের আগেই ট্রেন থেমে যাওয়া, ফলে ট্রেনের দরজা ও প্ল্যাটফর্ম স্ক্রিন ডোরের মধ্যে অসামঞ্জস্য তৈরি হওয়া, ট্রেনের চাকার ক্ষয়, প্যান্টোগ্রাফের ক্ষতি এবং বারবার যান্ত্রিক ত্রুটি। এসব কারণে ইতোমধ্যে পাঁচটি ট্রেনসেট সাময়িকভাবে পরিষেবা থেকে প্রত্যাহার করা হয়েছে।

প্রতিবেদন বলছে, রক্ষণাবেক্ষণ ব্যবস্থাতেও রয়েছে বড় ধরনের ঘাটতি। প্রয়োজনীয় আধুনিক পরিদর্শন যন্ত্রপাতি, পর্যাপ্ত খুচরা যন্ত্রাংশ এবং রিয়েল-টাইম স্ট্রাকচারাল হেলথ মনিটরিং সিস্টেম না থাকায় অধিকাংশ ক্ষেত্রেই সমস্যা দেখা দেওয়ার পর ব্যবস্থা নিতে হচ্ছে।

নিরাপত্তা অডিট কমিটির অন্যতম সদস্য ও বুয়েটের অধ্যাপক ড. শামসুল হক বলেন, মেট্রোরেলের বেয়ারিং প্যাড স্থানচ্যুত হয়ে নিচে পড়ে যাওয়ার মতো ঘটনা আন্তর্জাতিকভাবে অত্যন্ত বিরল। তাঁর মতে, এগুলো নির্মাণগত বা নকশাগত ত্রুটির ইঙ্গিত বহন করে এবং দ্রুত স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে আরও বড় ঝুঁকি তৈরি হতে পারে।

প্রতিবেদনে বিশেষভাবে ৪২৩, ৪৪২, ৪৪৬ ও ৪৪৮ নম্বর পিয়ারের ত্রুটিপূর্ণ বেয়ারিং প্যাড দ্রুত প্রতিস্থাপনের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে সব ফাটল মেরামত, ওভারহেড বিদ্যুৎ ব্যবস্থার ঝুঁকি দূর করা, সাবস্টেশন পানিনিরোধক করা, রেললাইনের নিয়মিত ডায়নামিক পরীক্ষা, স্মার্ট মনিটরিং ব্যবস্থা চালু এবং আন্তর্জাতিক মানের স্বাধীন নিরাপত্তা নিরীক্ষা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

কমিটির পর্যবেক্ষণে বলা হয়েছে, এমআরটি লাইন-৬ বর্তমানে একটি ‘যৌগিক ঝুঁকি প্রোফাইল’ এর মধ্যে পরিচালিত হচ্ছে। তাই অবিলম্বে কার্যকর সংস্কার ও স্থায়ী সমাধান বাস্তবায়ন না হলে যাত্রী নিরাপত্তা, পরিচালন দক্ষতা এবং ভবিষ্যতে প্রকল্পটির আর্থিক সক্ষমতা—সবকিছুই বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.