আপনি পড়ছেন

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়ের বিরুদ্ধে আপিলের আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে বিমানবন্দর থেকেই গ্রেপ্তার করা হবে এবং আদালতের রায় কার্যকর করা হবে।

নাহিদ: আপিলের সুযোগ শেষ, দেশে ফিরলেই হাসিনার রায় কার্যকর হবে
নাহিদ ইসলাম

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফ্ফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত ‘স্মরণগাথায় জুলাই বিপ্লবের দিনগুলো’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার মামলার রায় ঘোষণার পর আপিল করার জন্য ৩০ দিনের সুযোগ ছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তার পক্ষ থেকে কোনো আপিল করা হয়নি। ফলে এখন ওই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই বলে তিনি দাবি করেন।

সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরবেন কি না বা কবে ফিরবেন, সে বিষয়ে সিদ্ধান্ত সরকারের। তবে সরকারের অবস্থান অনুযায়ী দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আলোচনা সভায় ২০২৪ সালের ১৫ জুলাইয়ের ঘটনাবলির প্রসঙ্গও তুলে ধরেন এনসিপির আহ্বায়ক। তিনি ওই দিনের হামলার সঙ্গে জড়িতদের তালিকা প্রকাশ ও দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে যেসব শিক্ষক হামলাকে সমর্থন করেছিলেন বলে অভিযোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সংস্কার প্রসঙ্গে নাহিদ ইসলাম অভিযোগ করেন, গণ-অভ্যুত্থানের পর যে সংস্কার ও পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল, তার অনেকগুলোই এখনো বাস্তবায়িত হয়নি। গুমবিরোধী অধ্যাদেশ, পুলিশ সংস্কার, বিচার বিভাগের পৃথক সচিবালয়সহ বিভিন্ন উদ্যোগ বাতিল করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, জুলাই আন্দোলনের চেতনার ভিত্তিতেই নতুন বাংলাদেশের রাজনীতি গড়ে উঠবে। বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সেই আন্দোলনের আদর্শকে সামনে রেখে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.