ইসরায়েলের ওপর কঠোর নিষেধাজ্ঞার দাবিতে সোচ্চার যুক্তরাজ্যের ৮০ আইনপ্রণেতা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ দখলদারিত্বের দায়ে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের ৮০ জনের বেশি আইনপ্রণেতা। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া নির্দেশনার ভিত্তিতে তারা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারকে একটি চিঠি দিয়ে এই আহ্বান জানান। চিঠিতে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত এবং অস্ত্র সরবরাহ বন্ধসহ কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।

২০২৪ সালের ১৯ জুলাই ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে আইসিজে একটি যুগান্তকারী রায় দেয়। ওই রায়ের দ্বিতীয় বার্ষিকীর আগে ব্রিটিশ আইনপ্রণেতারা এই চিঠিটি লেখেন। চিঠিতে তারা উল্লেখ করেন, ‘এই রায়ের অধীন আইনি বাধ্যবাধকতা এবং বৃহত্তর আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে আমরা সরকারকে অবিলম্বে নিষেধাজ্ঞা এবং অন্যান্য কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
আইসিজের ওই রায়ে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের উপস্থিতিকে বেআইনি ঘোষণা করা হয়েছিল। একই সঙ্গে সব ধরনের নতুন বসতি স্থাপন বন্ধ করে দ্রুততম সময়ের মধ্যে দখলদারিত্বের অবসান ঘটানোর নির্দেশ দেওয়া হয়।
আইনপ্রণেতাদের অভিযোগ, গত দুই বছরে ইসরায়েল ওই রায় মেনে চলেনি, বরং গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরে তারা কার্যক্রম আরও বাড়িয়েছে। চিঠিতে বলা হয়, ‘এই উদাহরণগুলো স্পষ্ট করে যে, কঠোর পদক্ষেপ না নিলে ইসরায়েল সরকার রাজনৈতিক নেতা ও সরকারগুলোর নিন্দাবাক্য অবলীলায় উপেক্ষা করবে এবং তাদের অবৈধ দখলদারিত্ব আরও গভীর করবে।’
আইসিজের রায়ের কথা উল্লেখ করে চিঠিতে আরও বলা হয়, ‘এই অবৈধ পরিস্থিতিকে স্বীকৃতি না দেওয়া সব রাষ্ট্রের দায়িত্ব। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ উপস্থিতির কারণে সৃষ্ট পরিস্থিতি বজায় রাখতে কোনো ধরনের সহায়তা বা সমর্থন দেওয়া উচিত নয়।’
আইনপ্রণেতারা জানান, আইসিজের রায়ের অধীন যুক্তরাজ্যের আইনি ও নৈতিক দায়িত্ব থাকলেও তারা এখনও আনুষ্ঠানিকভাবে কোনো সাড়া দেয়নি বা প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়ন করেনি।
চিঠিতে বলা হয়, ‘আমরা স্পষ্টভাবে বলতে চাই যে, আন্তর্জাতিক আইন বেছে বেছে প্রয়োগ করা যায় না। অন্যান্য ক্ষেত্রের মতো ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের ক্ষেত্রেও সরকারকে একই নীতি প্রয়োগ করতে হবে।’
চিঠিতে ব্রিটিশ সরকারের কাছে বেশ কয়েকটি সুনির্দিষ্ট দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে ইসরায়েলি বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করা, দখলদারিত্বের সঙ্গে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ, যুক্তরাজ্য-ইসরায়েল বাণিজ্য চুক্তি স্থগিত করা এবং এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশসহ ইসরায়েলে সব ধরনের অস্ত্র সরবরাহ বন্ধ করা।
এতে আরও বলা হয়, ‘সরকার যদি প্রমাণ করতে চায় যে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের প্রতি তাদের প্রতিশ্রুতি কেবল কথার কথা নয়, তবে তাদের অবশ্যই কালক্ষেপণ না করে চূড়ান্ত পদক্ষেপ নিতে হবে।’
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত এক হাজার ১০৮ জন ফিলিস্তিনি নিহত এবং তিন হাজার ৫৭৮ জন আহত হয়েছেন।
এর আগে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া বর্বরোচিত হত্যাযজ্ঞে ইসরায়েলি বাহিনী ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং এক লাখ ৭৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এই নৃশংস হামলায় গাজার বেসামরিক অবকাঠামোর ৯০ শতাংশই ধ্বংস হয়ে গেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.