আপনি পড়ছেন

অধিকৃত পশ্চিম তীরে নতুন একটি অবৈধ বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা। বুধবার দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এই তথ্য জানান। এর মাধ্যমে ২০২২ সালের পর থেকে বর্তমান বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের আমলে অনুমোদিত অবৈধ বসতির সংখ্যা দাঁড়াল ১০৪টিতে।

পশ্চিম তীরে নতুন অবৈধ বসতি স্থাপনের অনুমোদন দিলো ইসরায়েল
ইসরায়েলের পার্লামেন্ট

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্মোট্রিচ জানান, উত্তর পশ্চিম তীরের সানুর বসতির কাছে নতুন এই বসতি স্থাপনের প্রস্তাবে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। চরম ডানপন্থি রিলিজিয়াস জায়োনিজম দলের এই নেতা জানান, ২০২২ সালের শেষের দিকে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এই সিদ্ধান্ত অনুমোদিত অবৈধ বসতির সংখ্যা ১০৪টিতে উন্নীত করেছে।

এই পদক্ষেপকে অধিকৃত পশ্চিম তীরে একটি ঐতিহাসিক বিপ্লবের অংশ হিসেবে বর্ণনা করেছেন স্মোট্রিচ। তার দাবি, এটি একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাধা দেবে। তিনি বলেন, ‘একশ চারটিরও বেশি বসতি এবং ১৬০টির বেশি খামার বেশ কয়েকটি ইসরায়েলি শহরের জন্য একটি প্রতিরক্ষামূলক প্রাচীর তৈরি করবে।’

আগামী ২৭ অক্টোবর ইসরায়েলের সাধারণ নির্বাচনের আগে অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন কার্যক্রম ত্বরান্বিত করার মধ্যে এই ঘোষণাটি এলো। মঙ্গলবার ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো খবর প্রকাশ করে যে, ২০২৬ সালের মার্চ মাসে অধিকৃত পশ্চিম তীর জুড়ে ৩৪টি নতুন অবৈধ বসতি স্থাপনের একটি পরিকল্পনা গোপনে অনুমোদন করেছিল নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা।

জাতিসংঘ বারবার নিশ্চিত করেছে যে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতিগুলো আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ। সংস্থাটি সতর্ক করে বলেছে, এসব বসতি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে ক্ষুণ্ন করছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.