বাড়ির সামনে বিএনপি নেতাকে হত্যা
- Details
- by ২৪ ডেস্ক
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির নেতা জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকায় তার বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। অতিরিক্ত রক্তক্ষরণে রাত ১২টার দিকে তিনি মারা যান। হত্যায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

জাহিদুল আলম জাহাঙ্গীর উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। কামালপুর বেড়িবাঁধের গোটা বিশেক মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগে গত ফেব্রুয়ারি মাসে তার প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাজনৈতিক সহকর্মী হাদিস মিয়াকে সঙ্গে নিয়ে মিঠামইন বাজার থেকে বাসায় ফিরছিলেন জাহাঙ্গীর। রাত ৯টার দিকে বাসার সামনে পৌঁছানো মাত্রই তিন-চারজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত ও কুপিয়ে জখম করে। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে হাদিস মিয়াকেও কুপিয়ে আহত করে দুর্বৃত্ত।
জাহাঙ্গীরকে উদ্ধার করে প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনন্দ বসাক বলেন, রাত সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীরকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মিঠামইন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল আউয়াল বলেন, দুর্বৃত্তরা রাতের আঁধারে পরিকল্পিতভাবে জাহাঙ্গীরকে হত্যা করেছে। আমরা দ্রুত এই হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
মিঠামইন থানার ওসি মনোয়ার হোসেন বলেন, দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বাকি অভিযুক্তদের আটকে অভিযান চলছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.