স্বরাষ্ট্রমন্ত্রী: শিক্ষার্থীদের সামনে রেখে সরকারকে বিব্রত করার চেষ্টা চলছে
- Details
- by ২৪ ডেস্ক
এইচএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে চলমান শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে একটি মহল সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে পরিস্থিতি কাজে লাগানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, শিক্ষার্থীদের সামনে রেখে কেউ কেউ ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চায় এবং নিজেদের পরিচয় গোপন রেখে আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনে অংশ নেওয়া অনেকেই প্রকৃত পরীক্ষার্থী নন। পরীক্ষা আয়োজনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে সরকারের অবস্থান স্পষ্ট করেছে এবং প্রকৃত পরীক্ষার্থীরা সেই ব্যাখ্যায় সন্তুষ্ট। ফলে সমস্যার সমাধান হয়ে গেছে বলেও তিনি দাবি করেন।
তিনি বলেন, সরকার চলমান আন্দোলনকে বড় কোনো সংকট হিসেবে দেখছে না। কারণ, এতে অংশগ্রহণকারীর সংখ্যা খুব বেশি নয়।
সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় সচিবালয়ে প্রবেশ করে দাবি আদায়, পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাসের মতো একটি অপসংস্কৃতির সূচনা হয়েছিল। বর্তমান সরকার সেই ধারা থেকে বেরিয়ে এসে শিক্ষার মান পুনরুদ্ধারে কাজ করছে।
তিনি আরও বলেন, সরকার নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ এবং জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। অতীতে অটোপাস, অতিরিক্ত নম্বর এবং ব্যাপকভাবে জিপিএ-৫ দেওয়ার সংস্কৃতির কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের কঠোর ব্যবস্থা না নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলার দিকেই সরকার গুরুত্ব দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.