আপনি পড়ছেন

মেক্সিকোর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রতিবেশী গুয়াতেমালা ও এল সালভাদরেও অনুভূত হয়েছে এই কম্পন। ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। তাৎক্ষণিকভাবে কোনো দেশ থেকেই বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। খবর এপির

৭.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামি সতর্কতা জারি
ভবন ছেড়ে রাস্তায় মানুষ

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর চিয়াপাস অঙ্গরাজ্যের উপকূলসংলগ্ন আকিলেস সেরদান শহরের প্রায় ৪৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূমিকম্পটির উৎপত্তির গভীরতা ছিল ১৫ কিলোমিটার। মূল ভূমিকম্পের আগে সমুদ্রের আরও কিছুটা দূরে অপেক্ষাকৃত কম মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, প্রধান ভূমিকম্পের পর অন্তত ১০টি আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৯ থেকে ৬-এর মধ্যে। মেক্সিকোর দক্ষিণ সীমান্তের প্রধান শহর তাপাচুলায় প্রথমে ভূমিকম্পের কম্পন মৃদু ছিল। তবে ধীরে ধীরে এর তীব্রতা বাড়তে থাকে।

শহরের একটি সরকারি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলেহান্দ্রা মেন্দোজা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন, আমরা ভবনের দ্বিতীয় তলায় ছিলাম। প্রথমে মনে হয়েছিল কম্পনটি দ্রুত থেমে যাবে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তা আরও তীব্র হয়ে ওঠে। তখন আমরা সবাই নিচে নেমে সুশৃঙ্খলভাবে ভবনের সামনের খোলা জায়গায় আশ্রয় নিই।

তাপাচুলার সিভিল প্রোটেকশন সংস্থার প্রধান দেমেত্রিও মার্তিনেস জানান, প্রায় ৩০ বছর বয়সী এক হাইতিয়ান নারী অভিবাসী ভূমিকম্পের আতঙ্কে মানসিকভাবে ভেঙে পড়ে প্রায় চার মিটার উঁচু একটি অ্যাপার্টমেন্ট ভবন থেকে লাফ দেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে হাড় ভেঙেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার জীবন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এছাড়া শহরের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের জানালার কাচ ভেঙে আরেক ব্যক্তি সামান্য আহত হয়েছেন। অন্যদিকে, গুয়াতেমালার রাজধানী গুয়াতেমালা সিটিতেও দীর্ঘ সময় ধরে ভূমিকম্পের কম্পন অনুভূত হওয়ায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অফিস শুরুর ব্যস্ত সময়েই বহু মানুষ নিরাপত্তার জন্য ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকটি ভবন থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.