আপনি পড়ছেন

রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশদূষণকারী যানবাহন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ঢাকায় আরও অন্তত ৫০টি স্থানে স্বয়ংক্রিয় (অটোমেটিক) ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা দ্রুত চালুর নির্দেশও দিয়েছেন তিনি।

ফিটনেসবিহীন যানবাহন দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর
তারেক রহমান

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। বৈঠকে রাজধানীর বায়ু ও শব্দদূষণ কমাতে স্বল্প ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বলেন, রাজধানীতে চলাচলকারী ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন পরিবেশ দূষণ ও সড়ক নিরাপত্তার জন্য বড় হুমকি। তাই এসব যানবাহনের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে বায়ুদূষণের অন্যতম উৎস হিসেবে ইটভাটার বিষয়টিও গুরুত্ব পায়। প্রধানমন্ত্রী পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের ওপর জোর দেন এবং দূষণকারী ইটভাটার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

রাজধানীতে অতিরিক্ত হর্ন ব্যবহারের কারণে সৃষ্ট শব্দদূষণ নিয়ন্ত্রণেও কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার মতো প্রযুক্তি ব্যবহার করে হর্ন নিয়ন্ত্রণের সম্ভাবনাও বৈঠকে আলোচনা হয়।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.