শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এমপি বাচ্চুকে বিএনপির শোকজ
- Details
- by ২৪ ডেস্ক
দলীয় শৃঙ্খলাভঙ্গ ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বিএনপি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে তাকে।

শনিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। নোটিশে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে হবে।
চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে নিজের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করে আবেদন করলে দলের সিদ্ধান্ত অনুযায়ী ২৪ অক্টোবর ২০২৫ তারিখে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় এবং প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়।
তবে বিএনপির দাবি, সদস্যপদ ফিরে পাওয়ার পরও ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে আবারও দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাকে নতুন করে শোকজ করা হয়েছে।
২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ভালুকার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান দখল ও চাঁদাবাজির অভিযোগে ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে সে সময় তিনি এসব অভিযোগ অস্বীকার করেছিলেন।
এদিকে, শোকজ নোটিশের বিষয়ে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বর্তমানে তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বেও রয়েছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.