পাঁচ মাসে মূল্যস্ফীতি ৮.৭১ শতাংশে হ্রাস ও রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়ানোর দাবি
- Details
- by ২৪ ডেস্ক
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বৈদেশিক মুদ্রার মজুত বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিয়ে অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনা করছে বর্তমান সরকার। এর ফলে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৭১ শতাংশে দাঁড়িয়েছে। বর্তমানে জাতীয় রিজার্ভের পরিমাণ ৩৬ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের কবরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের পাঁচ মাসের এসব অর্জন তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি জানান, গত পাঁচ মাসে প্রতিটি মন্ত্রণালয়ে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। এই সময়ে সরকার মূলত গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন ও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।
বিচারিক কার্যক্রমে গতিশীলতা আনায় ১৯ দিনের মধ্যে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা সম্ভব হয়েছে। এছাড়া মেহেরপুরের একটি শিশু ধর্ষণ মামলার রায় ২৯ কার্যদিবস সময়ের মধ্যে প্রদান করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় অগ্রাধিকার ভিত্তিতে শুনানির পর এক মাসে ১০টি রায় ঘোষণা করেছে আদালত।
আইনশৃঙ্খলা রক্ষায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর হোসেনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ইন্টারপোলের সহায়তায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়। এছাড়া তনু ও শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের বিদেশ থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
জাতীয় সংসদ অধিবেশনে প্রথম ২৫ কার্যদিবস সময়ের মধ্যে জনস্বার্থ ও রাষ্ট্রীয় সংস্কার সংশ্লিষ্ট ৯৪টি বিল পেশ ও পাস করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে পাস হওয়া ‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন’। এছাড়া সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী পাস এবং আওয়ামী লীগের রাজনীতির বিষয়ে প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জনসেবা নিশ্চিতে বিদ্যুৎ ব্যবহারের প্রিপেইড মিটারে ধার্যকৃত মাসিক চার্জ প্রত্যাহার করা হয়েছে। গ্রামীণ স্বাস্থ্যসেবা জোরদারে উপজেলা হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হচ্ছে। পরিবেশ সুরক্ষায় আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে সরকার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রী জাঁকজমকপূর্ণ জীবন পরিহার করে রাষ্ট্র পরিচালনা করছেন। সরকারি অনুষ্ঠানে ব্যানার বা ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একটি বৈষম্যহীন ও সমৃদ্ধিশালী বাংলাদেশ বিনির্মাণে সরকার পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখপাত্র উল্লেখ করেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.