জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন মির্জা ফখরুলের
- Details
- by ২৪ ডেস্ক
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, জুলাই সনদে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়নি, সেগুলো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা দল নিজস্ব নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাস্তবায়ন করবে। এ বিষয়ে অযথা বিভ্রান্তি না ছড়ানোরও আহ্বান জানান তিনি।

রবিবার (১৯ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিল আয়োজিত ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ নিয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি তৈরি করছে। এ বিতর্কের অবসান হওয়া উচিত। সংবিধান সংশোধন কমিটির আলোচনায় অংশ নিয়ে মতপার্থক্যের বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানের জন্যও তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৫ বছরের শাসনামলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই ক্ষতি অল্প সময়ে পূরণ করা সম্ভব নয়। তবে রাষ্ট্র পুনর্গঠনের কাজ শুরু হয়েছে এবং এই সুযোগ কাজে লাগিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের সিদ্ধান্তকে ফ্যাসিবাদের সূচনা হিসেবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, একদলীয় শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছিল। তা সত্ত্বেও গণতান্ত্রিক শক্তির ওপর বিএনপির আস্থা রয়েছে এবং জনগণের ভোটের মাধ্যমেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চায় দলটি।
তিনি আরও বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়; এটি একটি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল, যা নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনায় বিশ্বাস করে।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহত পাঁচ সাংবাদিকের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট ও এক লাখ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
এ সময় বক্তারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.