পুষ্টিবিদ: আমিষের চাহিদা পূরণে মাংসের চেয়ে মাছ ভালো
- Details
- by জীবনশৈলী ডেস্ক
আমিষের উৎস হিসেবে মাছ ও মাংস দুটিই গুরুত্বপূর্ণ হলেও স্বাস্থ্যগত বিভিন্ন দিক বিবেচনায় মাংসের চেয়ে মাছকে এগিয়ে রাখছেন পুষ্টিবিদরা। তাদের মতে, লাল মাংসে নানা পুষ্টিগুণ থাকলেও অতিরিক্ত গ্রহণে হৃদ্রোগ ও স্ট্রোকের মতো ঝুঁকি বাড়ে, যা মাছের ক্ষেত্রে তুলনামূলকভাবে কম। জীবনযাত্রার পরিবর্তনে বাঙালির খাদ্যতালিকায় মাংসের আধিক্য বাড়ায় এ বিষয়ে সচেতনতার ওপর জোর দেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখতে প্রতিদিনের খাবারে মাছ রাখা একটি ভালো অভ্যাস। লাল মাংস পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন না থাকলেও, এটি সপ্তাহে এক থেকে দুই দিনের বেশি না খাওয়াই উত্তম। বিশেষ করে বয়স ৪৫ বছরের পর লাল মাংস গ্রহণের ক্ষেত্রে আরও বেশি সচেতন থাকা উচিত বলে তারা মনে করেন।
অন্যদিকে, লাল মাংসে স্যাচুরেটেড ফ্যাট বা ক্ষতিকর চর্বির পরিমাণ বেশি থাকে। নিয়মিত অতিরিক্ত পরিমাণে এই মাংস খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে, যা হৃদ্রোগ, উচ্চ রক্তচাপ এবং স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি করে। একই সঙ্গে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার ফ্যাটি লিভার, স্থূলতা এবং ইউরিক অ্যাসিড বৃদ্ধির কারণ হতে পারে। যাদের কিডনির সমস্যা রয়েছে, তাদের জন্য অতিরিক্ত লাল মাংস খাওয়া আরও ঝুঁকিপূর্ণ।
এর বিপরীতে, মাছে রয়েছে উচ্চমানের প্রোটিন এবং শরীরের জন্য উপকারী পলি-আনস্যাচুরেটেড ফ্যাট। বিশেষ করে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ সামুদ্রিক ও কিছু দেশি মাছ হৃদ্যন্ত্রের সুরক্ষা, মস্তিষ্কের বিকাশ এবং শরীরের প্রদাহ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই উপাদান শিশুদের মস্তিষ্কের বিকাশে যেমন সহায়তা করে, তেমনি বয়স্কদের স্মৃতিশক্তি রক্ষা এবং ডিমেনশিয়া ও আলঝেইমারের ঝুঁকি কমাতেও ইতিবাচক ভূমিকা পালন করে।
যদিও লাল মাংসের কিছু উপকারিতাও রয়েছে। এতে থাকা আয়রন, জিংক, সেলেনিয়াম, ফসফরাস এবং ভিটামিন বি-কমপ্লেক্স রক্তস্বল্পতা প্রতিরোধ, রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি এবং হাড়ের সুস্থতায় ভূমিকা রাখে। তবে সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত শাকসবজি, ফল এবং মাছকে প্রাধান্য দিলে দীর্ঘমেয়াদে হৃদ্স্বাস্থ্য ভালো রাখা, ওজন নিয়ন্ত্রণ এবং বিভিন্ন রোগের ঝুঁকি কমানো সম্ভব হয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.