২০ দিন ধরে বন্ধ রাষ্ট্রীয় ডিএপি সার কারখানা
- Details
- by ২৪ ডেস্ক
আন্তর্জাতিক বাজারে কাঁচামাল সরবরাহে বিঘ্ন সৃষ্টি হওয়ায় ফসফরিক অ্যাসিডের তীব্র সংকটে পড়েছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)। এর ফলে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কারখানাটিতে গত ২৮ জুন থেকে সার উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে।

কৃষি খাতে ডিএপি সারের গুরুত্বপূর্ণ চাহিদা থাকায় দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকলে দেশের সার সরবরাহ ব্যবস্থা এবং কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।
কারখানা ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) সূত্র জানায়, ডিএপি সার উৎপাদনের প্রধান কাঁচামাল ফসফরিক অ্যাসিড আমদানির জন্য চলতি বছরের শুরুতে ২০ হাজার টন সরবরাহের দরপত্র আহ্বান করা হয়। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে একটি দেশীয় প্রতিষ্ঠান কার্যাদেশ পেলেও নির্ধারিত সময়ের মধ্যে কাঁচামাল সরবরাহ করতে পারেনি।
মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা এবং যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার কারণে আন্তর্জাতিক শিপিং ও সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় জর্ডানসহ বিভিন্ন উৎস থেকে ফসফরিক অ্যাসিড আমদানি সম্ভব হয়নি। কারখানার মজুত শেষ হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত উৎপাদন স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
সংকট নিরসনে বিসিআইসি নতুন করে একাধিক আন্তর্জাতিক দরপত্র আহ্বান করলেও বাজারের অনিশ্চয়তার কারণে কোনো প্রতিষ্ঠান অংশ নেয়নি। পরে আবারও নতুন দরপত্র আহ্বান করা হয়েছে, যা আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসে খোলা হবে।
ডিএপিএফসিএলের তথ্যমতে, দৈনিক ৫০০ টন ডিএপি সার উৎপাদন সক্ষমতার এ কারখানায় প্রতিদিন প্রায় ৬০০ টন ফসফরিক অ্যাসিড এবং ২০০ টনের বেশি অ্যামোনিয়া গ্যাস প্রয়োজন হয়। কারখানাটিতে সর্বোচ্চ ২০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড সংরক্ষণের সক্ষমতা রয়েছে।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক বলেন, আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় কাঁচামালের মজুত শেষ হয়ে যাওয়ায় উৎপাদন সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে প্রশাসনিক ও রক্ষণাবেক্ষণের কাজ স্বাভাবিক রয়েছে। ফসফরিক অ্যাসিডের চালান হাতে পেলেই দ্রুত উৎপাদন পুনরায় শুরু করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশে বছরে প্রায় ৬৯ লাখ টন সারের প্রয়োজন হয়, যার বড় অংশই আমদানির মাধ্যমে পূরণ করা হয়। এ পরিস্থিতিতে রাষ্ট্রীয় ডিএপি কারখানার দীর্ঘদিন বন্ধ থাকা দেশের সার সরবরাহ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.