বিতর্কের অবসান, বগুড়ার তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
- Details
- by ২৪ ডেস্ক
বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার বিতর্কিত তিনটি ইউনিয়নের নাম অবশেষে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পরিবারের সদস্যদের নামের সঙ্গে মিল থাকায় সমালোচনার মুখে থাকা ইউনিয়নগুলোর নতুন নাম নির্ধারণ করা হয়েছে স্থানীয়দের মতামতের ভিত্তিতে।

রবিবার বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় সর্বসম্মতিক্রমে নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি ইউনিয়নের নতুন নাম রাখা হয়েছে বেতগাড়ী ইউনিয়ন। এছাড়া মোকামতলা উপজেলার সীমান্ত ইউনিয়নের নাম পরিবর্তন করে জগন্নাথপুর ইউনিয়ন এবং দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তন করে রহবল ইউনিয়ন রাখা হয়েছে।
জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, অনুমোদিত প্রস্তাব দ্রুত স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর নতুন নামগুলো গেজেট আকারে প্রকাশ করা হবে।
গত ১৪ জুন প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। তবে মীরবাড়ি, সীমান্ত ও দিগন্ত নাম নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, এসব নাম স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পারিবারিক পরিচয় ও তার দুই ছেলের নামের সঙ্গে সাদৃশ্য রেখে নির্ধারণ করা হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দেয় এবং জাতীয় সংসদেও আলোচনায় আসে।
বিতর্কের পর গত ২১ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান ইউনিয়নগুলোর নাম পরিবর্তনের নির্দেশ দেন। এরপর স্থানীয় প্রশাসন দুই দফা গণশুনানির আয়োজন করে। সেখানকার বাসিন্দাদের মতামতের ভিত্তিতেই শেষ পর্যন্ত তিনটি ইউনিয়নের নতুন নাম চূড়ান্ত করা হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.