ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টিনার রোমেরো
- Details
- by খেলাধুলা ডেস্ক
২০২৬ বিশ্বকাপের ফাইনালে পদক বিতরণী অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মেলানো এড়িয়ে গেছেন আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হারের পর রানার্সআপ দলের পদক নেওয়ার সময় এই ঘটনা ঘটে।

পদক নেওয়ার সময় ট্রাম্পের দুই পাশে দাঁড়িয়ে থাকা ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউমের সঙ্গে হাত মেলান রোমেরো। তবে মার্কিন প্রেসিডেন্ট সেখানে দাঁড়িয়ে থাকলেও টটেনহ্যামের এই সেন্টার-ব্যাক তাকে এড়িয়ে সামনের দিকে এগিয়ে যান।
ফাইনালে আর্জেন্টিনার রক্ষণে লিসান্দ্রো মার্তিনেসের সঙ্গে মূল একাদশে মাঠে নেমেছিলেন রোমেরো। তবে চোটের কারণে ৭০ মিনিটে মাঠ ছাড়তে হয় তাকে। এর আগে প্রথমার্ধের শেষ দিকে চোট পেয়ে মাঠ ছাড়েন তার রক্ষণভাগের সঙ্গী মার্তিনেস। আগেভাগে মাঠ ছাড়লেও ম্যাচ শেষে হাত না মেলানোর এই ঘটনা নিয়ে শিরোনামে এসেছেন রোমেরো।
অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ফেরান তোরেসের করা একমাত্র গোলে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা নিশ্চিত করে স্পেন। নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর বার্সেলোনার এই ফরোয়ার্ডের গোলে ভাঙে আর্জেন্টিনার হৃদয়। এর মাধ্যমে ২০১০ সালের সাফল্যের পুনরাবৃত্তি ঘটানোর পাশাপাশি কাতারে জেতা শিরোপা ধরে রাখার স্বপ্ন থেকে আর্জেন্টিনাকে বঞ্চিত করে স্পেন।
মেটলাইফ স্টেডিয়ামে ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি দর্শকদের মাঝে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। ইনফান্তিনোর সঙ্গে মাঠে প্রবেশের সময় তাকে উদ্দেশ্য করে তীব্র দুয়োধ্বনি দেয় উপস্থিত জনতা। স্টেডিয়ামের স্বাভাবিক শব্দ ৭৮ ডেসিবেল থাকলেও দুয়োধ্বনির সময় তা বেড়ে ৮৪ ডেসিবেলে পৌঁছায়। তবে অনুষ্ঠান শুরুর আগে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের গভর্নর ও নিউক্যাসলের চেয়ারম্যান ইয়াসির আল-রুমাইয়ানসহ বেশ কয়েকজন অতিথির সঙ্গে হাত মেলান ট্রাম্প।
পরবর্তীতে স্পেনের শিরোপা উদযাপনের সময় দলের কাছাকাছি গিয়ে অবস্থান নেন মার্কিন প্রেসিডেন্ট। এসময় ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো কৌশলে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.