আপনি পড়ছেন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার সামরিক আইনে সম্পন্ন হবে। একই অপরাধে একজন ব্যক্তির দুই ভিন্ন আইনে বিচার হতে পারে না বিধায় তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২০ জুলাই) রাজধানীর পিলখানায় বিজিবি সদরদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এসব তথ্য জানান।

‘একই অপরাধে দুই আইনে বিচার সম্ভব নয়’, মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে
সালাউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জিয়াউর রহমান হত্যা মামলার অন্যান্য আসামিদের বিচার সামরিক আদালতে হয়েছে এবং তাদের বিরুদ্ধে জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে রায় দেওয়া হয়েছে। মোজাফফর হোসেন দীর্ঘদিন পলাতক থাকায় তার বিচার করা সম্ভব হয়নি। সম্প্রতি তাকে গ্রেফতারের পর আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান, একই ব্যক্তি একই অপরাধে দুই ভিন্ন আইনে বিচারের মুখোমুখি হতে পারেন না। তাই জেনারেল কোর্ট মার্শালের অধীনেই তার বিচার সম্পন্ন হবে। তবে সিভিল কোর্ট সংশ্লিষ্ট কোনো বিষয় থাকলে তা পরবর্তীতে আইনগতভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। মন্ত্রী আরও বলেন, আগে যেসব আসামির রায় হয়েছে, সেখানে মোজাফফরের বিষয়ে কোনো পর্যবেক্ষণ থাকলে জেনারেল কোর্ট মার্শাল তা বিবেচনায় নেবে।

মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাতের প্রভাব বাংলাদেশে পড়ছে। মাদক পাচার ও নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় সরকার সীমান্তে ১০৯ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তাব বিবেচনা করছে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ কাউকে অবৈধভাবে প্রবেশ করতে দেয়নি। বিজিবি ও স্থানীয় জনগণের সহায়তায় তা প্রতিহত করা হয়েছে। কোনো ব্যক্তি বাংলাদেশি নাগরিক হলে ভারত সরকারকে কূটনৈতিক প্রক্রিয়ায় তালিকা দিতে হবে। জাতীয়তা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, অন্য কোনো পদ্ধতিতে কাউকে গ্রহণ করা হবে না।

বিজিবিকে শক্তিশালী করার বিষয়ে মন্ত্রী বলেন, সীমান্ত নজরদারিতে আধুনিক প্রযুক্তি, জনবল বৃদ্ধি ও সরঞ্জাম সংগ্রহের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া মাদক নিয়ন্ত্রণে বিজিবির ডগ স্কোয়াড ব্যবহারের বিধান রাখা হয়েছে। বিজিবির প্রশাসনিক অবকাঠামো উন্নয়ন ও হাসপাতালের সক্ষমতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করা হবে বলেও তিনি জানান।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.