আপনি পড়ছেন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইসলামের নামে একাধিক রাজনৈতিক দল সক্রিয় থাকায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তিনি দাবি করেন, নির্বাচনের আগে ইসলামের নামে রাজনীতির আড়ালে যে প্রতারণা চলছে, তা অনেকের কাছে স্পষ্ট ছিল না।

চরমোনাই পীর: ইসলামের নামে একাধিক দল চলতে পারে না
সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

সোমবার (২০ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে তিনি বলেন, ইসলামের নামে অনেকগুলো দল একসঙ্গে চলতে পারে না। একই ইসলাম নিয়ে একাধিক দল ভিন্ন ভিন্ন অবস্থান নিলে মানুষ বিভ্রান্ত হয়। ইসলামের নামে যে ধোঁকাবাজি চলছে, তা এখন মানুষের কাছে পরিষ্কার হচ্ছে।

যদিও তিনি কোনো দলের নাম উল্লেখ করেননি, তবে বক্তব্যটি জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত হিসেবেই রাজনৈতিক মহলে আলোচিত হচ্ছে।

চরমোনাই পীর আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো ক্ষমতার রাজনীতির জন্য আদর্শের সঙ্গে আপস করেনি। তার দাবি, প্রকৃত ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় দলটি অতীতেও আপসহীন ছিল এবং ভবিষ্যতেও সেই অবস্থান বজায় রাখবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক সহিংসতা, দুর্নীতি এবং অর্থ পাচার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার ভাষ্য, নিরপরাধ মানুষের হয়রানি, গুলিবিদ্ধ হয়ে প্রাণহানি এবং বিদেশে অর্থ পাচারের মতো ঘটনা দেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, সত্য ও ন্যায়ের প্রশ্নে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো আপস করেনি এবং ভবিষ্যতেও করবে না।

পরে সম্মেলনে ২০২৪–২০২৬ মেয়াদের জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটির নাম ঘোষণা করেন দলের আমির।

নতুন কমিটিতে নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হিসেবে মাওলানা দ্বীন ইসলাম, সহসভাপতি মুফতি মাসুম বিল্লাহ এবং সেক্রেটারি হিসেবে মো. সুলতান মাহমুদ দায়িত্ব পেয়েছেন। জেলা কমিটির সভাপতি হয়েছেন মো. আব্দুর রশিদ, সহসভাপতি ফারুক আহমেদ মুন্সি এবং সেক্রেটারি হয়েছেন মাওলানা শিব্বির আহমদ।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.