আপনি পড়ছেন

রাজধানীর ভাটারা এলাকায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে এক শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার ভোরে নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসার নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ঘুমন্ত অবস্থায় বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
ফাইল ছবি

দগ্ধ ব্যক্তিরা হলেন মো. শাহীন (২৪), তার স্ত্রী ফাহিমা আক্তার (২১) এবং তাদের ভাগনি হাফছা (৮)। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, শাহীনের শরীরের ৫০ শতাংশ, ফাহিমার ৪৫ শতাংশ এবং শিশু হাফছার ৪০ শতাংশ পুড়ে গেছে। তিনি আরও জানান, তিনজনের অবস্থাই আশঙ্কাজনক এবং তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দগ্ধ শাহীনের ভগ্নিপতি মো. জসিম জানান, শাহীন পরিবার নিয়ে ওই ছয়তলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন। ভোরের দিকে পরিবারের সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় গ্যাস লাইন লিকেজ থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই তাদের ঘরে আগুন ধরে যায়।

পরে প্রতিবেশীরা তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সকাল ছয়টার দিকে তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের ভর্তির ব্যবস্থা করেন। শাহীন একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.