আপনি পড়ছেন

পদ্মা এক্সপ্রেস ট্রেনে রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজশাহী। ঘটনার প্রতিবাদে রেলপথ অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।ম

রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন
রাজশাহীতে রেল অবরোধ

ঙ্গলবার (২১ জুলাই) সকাল থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন চারুকলা এলাকার রেললাইনে অবস্থান নেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ফলে রাজশাহী রেলস্টেশন থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেসসহ নির্ধারিত কোনো ট্রেন ছেড়ে যেতে পারেনি। একইভাবে রাজশাহীমুখী ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী পদ্মা এক্সপ্রেসে টিকিট পরীক্ষকের (টিটি) রসিদ ছাড়া ভাড়া আদায়ের অনিয়মের প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়। পরে অভিযুক্ত টিটি সুমন জোরপূর্বক ওই শিক্ষার্থীকে একটি স্টেশনে নামিয়ে দেন।

ঘটনার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা অভিযুক্ত টিটিকে দ্রুত উপস্থিত করে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত রেলপথ অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রাজশাহী রেলস্টেশনে আটকা পড়েছেন শত শত যাত্রী। জরুরি কাজে গন্তব্যে যেতে না পেরে অনেকেই দুর্ভোগে পড়েছেন। কেউ দীর্ঘ সময় স্টেশনে অপেক্ষা করছেন, আবার কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প পরিবহনের চেষ্টা করছেন।

পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে রয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ জানিয়েছেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত একটি সমাধানের মাধ্যমে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, শিক্ষার্থীরা এখনও অবরোধ প্রত্যাহার করেননি। ফলে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে এবং যাত্রীদের দুর্ভোগ অব্যাহত আছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.