সাইবার বুলিং ঠেকাতে নতুন উদ্যোগ, নারীর সুরক্ষায় কড়া অবস্থানে সরকার
- Details
- by ২৪ ডেস্ক
দেশে দ্রুত ডিজিটালাইজেশনের সঙ্গে সঙ্গে নারীদের বিরুদ্ধে অনলাইন হয়রানি, সাইবার বুলিং, ঘৃণামূলক বক্তব্য ও ব্যক্তিগত তথ্যের অপব্যবহার উদ্বেগজনকভাবে বাড়ছে। এই বাস্তবতায় নারীদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে কঠোর আইনি ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট ও জেন্ডার বাজেট প্রতিবেদনে নারীর ডিজিটাল নিরাপত্তাকে অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, অনলাইন সহিংসতা ও সাইবার হয়রানির কারণে নারীদের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেকেই ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয় অংশগ্রহণ থেকে পিছিয়ে যাচ্ছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে সাইবার বুলিং একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এর ফলে শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ বাড়ছে এবং অনেক ক্ষেত্রে শিক্ষা থেকে ঝরে পড়ার ঝুঁকিও তৈরি হচ্ছে।
এ পরিস্থিতি মোকাবিলায় সরকার লিঙ্গভিত্তিক ও অনলাইন সহিংসতা, ঘৃণামূলক বক্তব্য এবং সাইবার বুলিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এ লক্ষ্যে সাইবার সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও কার্যকর বাস্তবায়ন, দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এছাড়া নারীর প্রতি সহিংসতা মোকাবিলায় পৃথক গোয়েন্দা ইউনিট, আধুনিক সাইবার ক্রাইম ট্র্যাকিং ব্যবস্থা এবং বিশেষায়িত প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে গণমাধ্যম ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা এবং নারী-বান্ধব সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ কার্যক্রমও জোরদার করা হবে।
শিক্ষার্থীদের তথ্য সুরক্ষা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে দক্ষ করে তুলতে শিক্ষাব্যবস্থায় ডিজিটাল নিরাপত্তা বিষয়ক শিক্ষা অন্তর্ভুক্ত করার উদ্যোগও রয়েছে সরকারের।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ‘সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নারীর প্রতি সহিংসতা ও নিপীড়ন হ্রাস’ কর্মসূচির জন্য ১৬৭ দশমিক ৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নারী ও শিশু-বান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা ও যৌন হয়রানির ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।
এদিকে, ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ আরও আধুনিক ও কার্যকর করতে সম্প্রতি গঠিত মন্ত্রিসভা কমিটিও প্রয়োজনীয় সংশোধন ও সুপারিশ চূড়ান্ত করার কাজ এগিয়ে নিচ্ছে। এর মাধ্যমে নাগরিকের অধিকার সুরক্ষা এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.