চার মাস পর দেশে ফিরলেন বাংলার জয়যাত্রার নাবিকেরা
- Details
- by ২৪ ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালীতে প্রায় চার মাস আটকে ছিল বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। অবশেষে গতকাল মঙ্গলবার এই জাহাজের নাবিকেরা দেশে ফিরেছেন।

জাহাজটির ক্যাপ্টেন শফিকুল ইসলাম গতকাল সন্ধ্যায় দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে অবরুদ্ধ সময়ের অভিজ্ঞতা তুলে ধরেন। এর আগে দক্ষিণ আফ্রিকার ডারবান থেকে তাদের বহনকারী উড়োজাহাজ বিকেলে অবতরণ করে। নাবিকেরা বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) কর্মকর্তারা ফুল দিয়ে স্বাগত জানান। বাইরে অপেক্ষমাণ স্বজনদের সঙ্গে দেখা হলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সংবাদ সম্মেলনে ক্যাপ্টেন শফিকুল বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা দ্বিতীয় জীবন পেয়েছি। দেশবাসী যারা দোয়া করেছেন, মানসিক সমর্থন দিয়েছেন এবং নিয়মিত খোঁজ নিয়েছেন, তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, ‘পারস্য উপসাগরে চার মাস অবরুদ্ধ থাকার সময় অনেক জাহাজের নাবিক মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। কেউ কেউ মৃত্যুবরণ করেন। অনেক জাহাজ খাবার ও পানির সংকটে পড়ে। কিছু জাহাজ প্রণালী পার হওয়ার সময় ডুবে যায়।’
শফিকুল ইসলাম জানান, বাংলাদেশ সরকারের সময়োপযোগী সিদ্ধান্তের কারণেই তারা রাষ্ট্রীয় সম্পদসহ নিরাপদে ফিরতে পেরেছেন। যুদ্ধের সময় ক্ষেপণাস্ত্র জাহাজের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল। আশপাশে ডুবে যাচ্ছিল জাহাজ। তখন সরকার তাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বললেও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার স্বার্থে জাহাজ ছেড়ে যাননি তারা।
জেবেল আলী বন্দরে অবস্থানকালে এক রাতে পাশের বার্থে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা তুলে ধরেন তিনি। শফিকুল বলেন, ‘এতে একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায়। ছয়টি টাগবোট দিয়েও আগুন নেভানো সম্ভব হয়নি। ওই ট্যাংকারের ৪০টি ট্যাংকের যেকোনো একটি বিস্ফোরিত হলে আগুন আমাদের জাহাজেও ছড়িয়ে পড়তে পারত।’
জাহাজের তৎকালীন কমান্ডিং অফিসার প্রণয় কৃষ্ণ সেন বলেন, ‘যুদ্ধ পরিস্থিতিতে স্যাটেলাইটভিত্তিক নেভিগেশন ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ায় সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে জাহাজ পরিচালনা করতে হয়েছে। এছাড়া এলাকায় মাইন থাকার কারণে সামান্য বিচ্যুতিতেও বিস্ফোরণের ঝুঁকি ছিল।’
গত ২ ফেব্রুয়ারি ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালী পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে কাতারের বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। পরদিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। এই যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় উপসাগর এলাকায় আটকা পড়ে জাহাজটি। অবশেষে ১১৫ দিন পর ইরানি বাহিনীর অনুমতি পেয়ে হরমুজ প্রণালী অতিক্রম করে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.