আপনি পড়ছেন

কক্সবাজারের মহেশখালীতে স্থাপিত ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। এর ফলে শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র, সিএনজি স্টেশনসহ বিভিন্ন খাতের গ্রাহকরা গ্যাস সংকটের প্রভাব অনুভব করছেন।

এলএনজি টার্মিনালে ত্রুটি, দৈনিক ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমেছে
ভাসমান এলএনজি টার্মিনাল

তবে সরকার জানিয়েছে, সমস্যার দ্রুত সমাধান করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সংস্থা ও কারিগরি বিশেষজ্ঞরা সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছেন।

বুধবার এক সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী বলেন, এফএসআরইউটির কারিগরি ত্রুটি দ্রুত সমাধানের চেষ্টা চলছে। সীমিত সরবরাহের মধ্যেও বিদ্যুৎ উৎপাদনসহ জরুরি ও অগ্রাধিকারপ্রাপ্ত খাতে গ্যাস সরবরাহ অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানান, তাৎক্ষণিক সংকটের কারণ ভাসমান টার্মিনালের যান্ত্রিক ত্রুটি হলেও দীর্ঘদিন ধরে দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়ায় আমদানিকৃত এলএনজির ওপর নির্ভরতা বেড়েছে। ফলে আমদানি অবকাঠামোর কোনো অংশে সমস্যা দেখা দিলেই জাতীয় গ্যাস সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের চাপ তৈরি হচ্ছে।

এই পরিস্থিতি মোকাবিলায় সরকার দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসেবে পর্যায়ক্রমে ১০০টি নতুন গ্যাসকূপ খননের পরিকল্পনা রয়েছে।

এদিকে বুধবার একনেক সভায় নোয়াখালীর বেগমগঞ্জ ও সুনামগঞ্জ এলাকায় প্রায় ৭২৯ কোটি টাকা ব্যয়ে তিনটি নতুন গ্যাসকূপ খননের প্রকল্প অনুমোদন পেয়েছে। পাশাপাশি স্থলভাগ ও সমুদ্রে নতুন গ্যাস অনুসন্ধান, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং উৎপাদন বৃদ্ধির উদ্যোগও চলমান রয়েছে।

জ্বালানি বিভাগ আরও জানিয়েছে, দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চতুর্থ ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন, মালয়েশিয়া থেকে আইএসও ট্যাংকের মাধ্যমে এলএনজি আমদানির সম্ভাব্যতা যাচাই এবং ভোলার গ্যাস জাতীয় গ্রিডে আনার বিভিন্ন বিকল্পও পর্যালোচনা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করা হয়, এফএসআরইউর কারিগরি ত্রুটি দ্রুত মেরামত করা গেলে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহক ও সাধারণ মানুষের কাছে দুঃখও প্রকাশ করেছে জ্বালানি বিভাগ।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.