আপনি পড়ছেন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য পদ থেকে বহিষ্কৃত ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নেতা গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় হত্যা চেষ্টা ও মারধরের অভিযোগে মামলা হয়েছে। মামলার পর এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এবার এমপি গাজী নজরুলের বিরুদ্ধে মামলা
গাজী নজরুল ইসলাম

মঙ্গলবার (২১ জুলাই) গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় গাজী নজরুল ইসলাম ছাড়াও আমিনুর রহমান, মাসুম বিল্লাহ, মোতাসসিম বিল্লাহ ও রাকিবুল হাসানকে আসামি করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পল্লবী জোনাল টিমের এসআই রাকিবুল হুদা বুধবার (২২ জুলাই) গ্রেপ্তার হওয়া আসামি আমিনুর রহমানকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ২৪ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়েছে, বাদী ওবায়দুর রহমান পল্লবীর কালশী এলাকার একটি বাসায় বসবাস করতেন এবং গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করতেন। আত্মীয়তার সূত্রে নজরুল ইসলামের ওই বাসায় যাতায়াত ছিল।

একপর্যায়ে বাদীর ভাগ্নির সঙ্গে নজরুল ইসলামের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে বাদী তাকে এ ধরনের সম্পর্ক থেকে সরে আসার অনুরোধ করেন। এরপর থেকেই তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, সম্প্রতি নজরুল ইসলাম ও ওই তরুণীর কিছু ব্যক্তিগত ভিডিও সংগ্রহ করে একটি চক্র তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। নজরুল ইসলামের সন্দেহ ছিল, ভিডিওগুলো ওবায়দুর রহমানই ফাঁস করেছেন। সেই সন্দেহ থেকেই গত ১৪ জুলাই তার নির্দেশে অন্য আসামিরা বাদীর ওপর হামলা চালায় বলে অভিযোগে দাবি করা হয়েছে।

এজাহার অনুযায়ী, সেদিন কৌশলে বাদীকে একটি কক্ষে ডেকে নিয়ে লাঠি দিয়ে মারধর করা হয় এবং একপর্যায়ে গলা টিপে হত্যারও চেষ্টা করা হয়। তার মা ও বোন চিৎকার করলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে আহত অবস্থায় ওবায়দুর রহমানকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মামলা দায়েরের পরও তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় নৈতিক স্খলনের অভিযোগে বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে। একই দিন তার বিরুদ্ধে এই ফৌজদারি মামলার তথ্যও প্রকাশ্যে আসে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.