আপনি পড়ছেন

নৈতিক স্খলনের অভিযোগে দল থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

গাজী নজরুলের এমপি পদ বাতিল চেয়ে ইসিতে জামায়াতের চিঠি
গাজী নজরুল ইসলাম

বুধবার (২২ জুলাই) দলের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর ১২(১) ধারা এবং সংবিধানের ৬৬ অনুচ্ছেদের আলোকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিলের আবেদন জানানো হয়েছে।

নাজিবুর রহমান বলেন, দল থেকে বহিষ্কারের পর গাজী নজরুল আর জামায়াতের মনোনীত প্রার্থী নন। একই সঙ্গে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচিত হননি। ফলে প্রচলিত আইনের আলোকে সংসদ সদস্য হিসেবে থাকার যোগ্যতা তিনি হারিয়েছেন।

স্পিকারকে এ বিষয়ে কোনো চিঠি দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতে অনুরূপ ঘটনায় দল প্রথমে স্পিকারকে চিঠি দিলেও এবার সরাসরি নির্বাচন কমিশনের কাছে আবেদন করা হয়েছে। তাই স্পিকারকে আলাদা করে কোনো চিঠি দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, গাজী নজরুলকে পদত্যাগ করতে বলার প্রশ্নই আসে না। কারণ, তিনি এখন আর দলের সদস্য নন।

এর আগে বুধবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। দলটির দাবি, সম্প্রতি তাকে ঘিরে প্রকাশিত বিভিন্ন অভিযোগের বিষয়ে সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের প্রমাণ মিলেছে। এর ভিত্তিতেই গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনয়নে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন গাজী নজরুল ইসলাম। সম্প্রতি এক তরুণীর সঙ্গে তার ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। সেই ঘটনার জেরেই প্রথমে দলীয় তদন্ত এবং পরে বহিষ্কার ও সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে আবেদন করেছে জামায়াতে ইসলামী।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.