আপনি পড়ছেন

গাজা উপত্যকায় আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী (আইএসএফ) দ্রুত মোতায়েন করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে মিশর। একইসঙ্গে উপত্যকাটিতে মানবিক সহায়তার পূর্ণাঙ্গ সরবরাহ নিশ্চিত করা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার প্রথম ধাপের বাকি প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে।

গাজায় দ্রুত বাহিনী মোতায়েনে মিশরের চাপ
গাজায় ইসরায়েলি হামলায় ধ্বংসপ্রাপ্ত ভবনের দৃশ্য

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফিলিপাইনের ম্যানিলায় অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে বৃহস্পতিবার মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলআতি এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে এক বৈঠকে এই আহ্বান জানানো হয়।

গাজা পরিচালনার দায়িত্বে থাকা ফিলিস্তিনি কমিটির কার্যক্রম দ্রুত শুরু করার ওপর জোর দেন বদর আবদেলআতি। এছাড়া আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে এবং উত্তেজনা নিয়ন্ত্রণে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার কথা বলেন তিনি।

এই বৈঠকের সময়ই ইসরায়েলের সম্প্রচারমাধ্যম কান জানায়, আইএসএফ-এ মরক্কোর অংশগ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে দেশটির প্রায় ৩০ জন কর্মকর্তা গাজায় মাঠপর্যায়ে পরিদর্শন করেছেন।

এর আগে ১৫ জুলাই মরক্কো ঘোষণা দেয়, তারা গাজায় সেনা, পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের পাঠাবে এবং সেখানে একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করবে।

২০২৫ সালের নভেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ২৮০৩ নম্বর প্রস্তাবের অধীনে গাজায় অস্থায়ী আন্তর্জাতিক বাহিনী গঠনের অনুমোদন দেয়। এর মাধ্যমে ইসরায়েলি যুদ্ধ অবসানে ট্রাম্পের পরিকল্পনা এবং গাজার ক্রান্তিকালীন পরিচালনার বিষয়টি সমর্থন করা হয়। ইসরায়েলি এই বর্বরোচিত হামলায় এখন পর্যন্ত ৭৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। তবে কান জানায়, আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের বিষয়ে ইসরায়েল এখনও চূড়ান্ত অনুমোদন দেয়নি।

এদিকে আঞ্চলিক পরিস্থিতি এবং উত্তেজনা কমানোর প্রচেষ্টা নিয়ে মতবিনিময় করেন আবদেলআতি ও রুবিও। গত মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক মেনে চলার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন তারা। এই দুই কূটনীতিক যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা পুনরায় শুরু করা এবং একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর উপায় নিয়েও আলোচনা করেন।

হর্ন অব আফ্রিকার পরিস্থিতি নিয়ে আলোচনার সময় আঞ্চলিক রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান জানানোর ওপর জোর দেন আবদেলআতি। তিনি আঞ্চলিক স্থিতিশীলতা ক্ষুণ্ন করতে পারে এমন যেকোনো পদক্ষেপ প্রত্যাখ্যান করেন।

এছাড়া পানি নিরাপত্তা ইস্যু পর্যালোচনা করে আন্তঃসীমান্ত পানিসম্পদ পরিচালনায় আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান পুনর্ব্যক্ত করে মিশর। পাশাপাশি কায়রো ও ওয়াশিংটনের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.