আপনি পড়ছেন

রাজধানীর মিরপুর-১৩ নম্বর এলাকায় দুর্বৃত্তের গুলিতে ইউসুফ আলী (৪৫) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতের এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন দুজন। তারা হলেন- নালাম সরদার ও মনির হোসেন।

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত
ইউসুফ আলী

নিহত ইউসুফ কাফরুল থানা যুবদলের কর্মী। মনির ফুটপাতের কাপড় ব্যবসায়ী ও নালাম সবজি ব্যবসায়ী। ইউসুফের বাড়ি বরিশালের উজিরপুর থানার শাকরাল গ্রামে। তার বাবার নাম শাহজাহান আলী।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে ইউসুফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর দুজন চিকিৎসাধীন।

আহতদের হাসপাতালে নেওয়া মামুন ও সজিব জানান, শুক্রবার রাতে মিরপুর-১৩ নম্বরের ই ব্লকের ওপেক্স গার্মেন্টের সামনে ৪-৫ জন দুর্বৃত্ত এলোপাথাড়ি গুলি করে। সেখানে ইউসুফের বুকের ডান পাশে, নালামের মাথায় ও মনিরের ডান পায়ে গুলি লাগে। স্থানীয় জনতা দুর্বৃত্তদের মধ্যে একজনকে ধরে পুলিশে দিয়েছে। তবে তার নাম-পরিচয় জানার আগেই আহতদের নিয়ে হাসপাতালে চলে আসেন তারা।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও যুবদল কর্মী সুজন গণমাধ্যমকে বলেন, কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুল ইসলাম বাবু এই এলাকা থেকে কাউন্সিলর পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। আমরা প্রতিদিন তার বাসার কাছে বসি। শুক্রবার রাতেও বাবু ভাইয়ের বাসার নিচে কয়েকজন বসে কথা বলছিলাম। এ সময় অপরিচিত কয়েকজনকে আমাদের আশপাশে ঘোরাঘুরি করতে দেখি।

তিনি বলেন, তাদের গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় কথা বলার জন্য আমরা কয়েকজন এগিয়ে যাই। আমাদের এগিয়ে যেতে দেখে এলোপাথাড়ি গুলি শুরু করে তারা। এ সময় আমাদেরই কর্মী ইউসুফ গুলিবিদ্ধ হন। এরপর তারা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এ সময় ফুটপাতের কাপড় ব্যবসায়ী মনির ও সবজি ব্যবসায়ী নালাম গুলিবিদ্ধ হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ইউসুফের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার বুকের ডান পাশে গুলিবিদ্ধ হয়েছে। আহত একজনের মাথায় ও একজনের পায়ে গুলি লেগেছে এবং তাদের চিকিৎসা চলছে।

কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, গোলাগুলির ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে ইউসুফ নামে একজন মারা গেছেন। দুজন চিকিৎসাধীন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) মাসনুন আলম জানান, এ ঘটনায় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। স্থানীয়রাই তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.